লেদ মেশিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেদ মেশিন মেশিন শপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, যাতে কোন বস্তুকে ঘোরানোর মাধ্যমে বিভিন্ন অপারেশন করা হয়। এ সব অপারেশন বিভিন্ন কাটিং টুলের সাহায্যে কর হয়। লেদ মেশিনের সাহায্যে সে সব বস্তু তৈরি করা যায় যারা এর ঘূর্ণন অক্ষ সাপেক্ষে প্রতিসম। লেদ মেশিন বিভিন্ন ধরনের হয়।
যেমন-
ক. ইঞ্জিন লেদ।
খ. টারেট্ লেদ।
গ. মাল্টিপল স্পিন্ডল লেদ।
এই তিনটি লেদ দিয়ে ধাতব বস্তুতে কাজ করা হয় ।
ঘ. উড্ লেদ ইত্যাদি।
[সম্পাদনা] লেদ মেশিনের বিভিন্ন অপারেশন
১. ফেসিং।
২. স্ট্রেট টার্নিং(straight turning)।
৩. ট্যাপার টার্নিং(taper turning)।
৪. পার্টিং (parting)।
৫. নার্লিং(knurling) বা খাঁজ কাটা।
৬. থ্রেড কাটিং(thread cutting) বা প্যাঁচ কাটা।
৭. ফর্মিং।
[সম্পাদনা] প্রধান অংশ সমূহ
১. হেড স্টোক।
২. টেইল স্টোক।
৩. ক্যারিয়েজ: এটি কাটিং টুলকে ধরে রাখে এবং তাকে নিয়ন্ত্রণ করে। ক্যারিয়েজ আবার ৫টি অংশ নিয়ে গঠিত।
ক. স্যাডেল।
খ. অ্যাপ্রন।
গ. ক্রস স্লাইড।
ঘ. কম্পাউন্ড রেস্ট।
৪. ফিডিং এবং থ্রেডিং ম্যাকানিজম।
[সম্পাদনা] লেদ মেশিনের আকার
লেদ মেশিনের আকার নির্ধারণ কর হয় এর-
ক. সুইং (যতটুকু ব্যাস নিয়ে কার্জ বস্তু(work piece) ঘুরতে পারে এবং এটি বেড্ থেকে স্পিন্ডলের দৈর্ঘ্যের দ্বিগুণ)।
খ. বেড্ এর দৈর্ঘ্য।
গ. হেড স্টোকের লাইভ সেন্টার এবং টেইল স্টোকের ডেড্ সেন্টার বা রিভলভিং সেন্টারের মধ্যবর্তী দূরত্ব।