লুকিন’ টু গেট আউট
| লুকিন' টু গেট আউট | |
|---|---|
| পরিচালিত হয়েছে | হল অ্যাশবি |
| প্রযোজক | অ্যান্ড্রিউ ব্রান্সবার্গ রবার্ট শাফেল এডওয়ার্ড টিটস |
| লেখক | অ্যাল শয়ার্টজ জন ভট |
| অভিনয়ে | জন ভট অ্যান-মার্গারেট বার্ট ইয়াং অ্যাঞ্জেলিনা জোলি |
| সঙ্গীত | মাইলস গুড ম্যান জনি মেন্ডেল |
| চলচ্চিত্রায়ন | হাসকেল ওয়েক্সলার |
| সম্পাদনা | রবার্ট সি জোন্স |
| পরিবেষণা | প্যারামাউন্ট পিকচার্স |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ৮ অক্টোবর, ১৯৮২ (প্রিমিয়ার - যুক্তরাষ্ট্র) ২২ জুলাই, ১৯৮৩ (ফিনল্যান্ড) |
| সময় | ১০৫ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| বাজেট | ১.৭ কোটি ডলার (আনুমানিক) |
লুকিন' টু গেট আউট (ইংরেজি: Lookin’ to Get Out) হচ্ছে হল অ্যাশবি পরিচালিত, অ্যাল শোয়ার্টজ ও জন ভট লিখিত, এবং ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন কমেডি বা হাস্য-রসাত্মক চলচ্চিত্র। এতে যারা যারা অভিনয় করেছেন তাঁর মধ্যে আছেন জন ভট, তাঁর কন্যা অ্যাঞ্জেলিনা জোলি, অ্যান মার্গারেট, এবং বার্ট ইয়াং। এ ছবিতে অভিনয়ের সময় জোলির বয়স ছিলো সাত বছর। তাঁর চরিত্রটি ছিরো ভটের চরিত্রের কন্যার, এবং মূলত ছবির শেষ দিকেই তাঁকে বেশি দেখা যায়।
নির্মাণ [সম্পাদনা]
ছবিটি স্টুডিওর মাধ্যমে সম্পাদনা (রিকাট) হওয়ার আগেই পরিচালক অ্যাশবি এটি নিজের মতো করে সম্পাদনা করেন। কয়েকবছর পরে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা দেবার সময়, জন ভট আবিস্কার করেন যে, শিক্ষার্থীদের যে ছবিটির যে প্রিন্টটি দেখানো হচ্ছে যা হল সংস্করণ নয়, বরং অ্যাশবির তৈরি আসল সংস্করণটি-ই, যা হারিয়ে গেছে বলে ধারণা করা হয়েছিলো। এটি প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার হোম ভিডিওর নজরে আসে, এবং এই পরিচালক সংস্করণটি মুক্তি পায় ৩০ জুন, ২০০৯।