র্যাপিডশেয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| সংস্থাপিত | ২০০৬ |
|---|---|
| সদর দপ্তর | চাম, সুইজারল্যান্ড |
| Key people | ববি চ্যাং (সিইও) এবং (সিওও) |
| স্লোগ্যান | Easy Filehosting |
| ওয়েবসাইট | rapidshare.com rapidshare.de |
| সাইটের ধরন | এক-ক্লিক হোস্টিং |
| বিজ্ঞাপন | সাবস্ক্রিপশন |
| নিবন্ধীকরণ | ঐচ্ছিক |
| উপলব্ধ ভাষাসমূহ | ইংরেজি জার্মান |
| চালু হয়েছে | ১০ অক্টোবর, ২০০৬ |
র্যাপিডশেয়ার (ইংরেজি: RapidShare) হচ্ছে একটি জার্মান মালিকানাভুক্ত এক-ক্লিক হোস্টিং ওয়েবসাইট, যারা কিছু সীমাবদ্ধতা ও শর্তসাপেক্ষে ফ্রি এবং অর্থ বিনিময়ের মাধ্যমে ফাইল ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে। সাইটটি সুইজারল্যান্ড থেকে পরিচালিত হয়, এবং গ্রাহকদের অর্থ দ্বারা এর অর্থসংস্থান হয়। র্যাপিডশেয়ার বিশ্বের অন্যতম বৃহৎ ফাইল হোস্টিং ওয়েবসাইট, যার সার্ভারে সংরক্ষিত ফাইলের সর্বমোট আকার প্রায় ১ কোটি গিগাবাইট, এবং এটি একইসঙ্গে ৩০ লক্ষ গ্রাহককে সেবা দিতে পারে।[১]
ইতিহাস [সম্পাদনা]
র্যাপিডশেয়ারের দুটো পৃথক ওয়েবসাইট রয়েছে। একটি হচ্ছে মূল জার্মান টপ লেভেল ডোমেইনযুক্ত ওয়েবসাইট (.de), এর সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের চাম শহরে।[২] এবং দ্বিতীয় ওয়েবসাইট (.com) প্রতিষ্ঠিত হয়েছিলো ডট ডিই ওয়েবসাইটটি থেকে ডট কম ওয়েবসাইটে ফাইল ট্রান্সফারের একটি প্রচেষ্টা হিসেবে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Stroll, Randall (2009-10-03)। "Will Books Be Napsterized?"। New York Times। http://www.nytimes.com/2009/10/04/business/04digi.html?_r=1&hpw। সংগৃহীত 2009-10-03।
- ↑ Central office in Cham, Switzerland: Reuters.com website. Retrieved on April 13, 2008.