র্যাংকসটেল
| র্যাংকসটেল | |
|---|---|
| ধরণ | বেসরকারী |
| শিল্প | টেলিযোগাযোগ |
| প্রতিষ্ঠাকাল | ২০০৫ |
| প্রতিষ্ঠাতা | আব্দুর রউফ চৌধুরী |
| সদর দপ্তর | |
| অঞ্চলিক পরিসেবা | বাংলাদেশ |
| পণ্য | তারবিহীন ল্যান্ডফোন |
| ওয়েবসাইট | http://www.rankstelecom.com |
র্যাংকসটেল (ইংরেজি: RanksTel) বাংলাদেশের একটি বেসরকারী ল্যান্ডফোন সেবাদাতা প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরী কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী (ডিসেম্বর, ২০০৯) র্যাংকসটেলের গ্রাহক সংখ্যা ২৭৪.৮৯৫ হাজার [১] এবং বিটিসিএল এর পরেই দেশের দ্বিতীয় বৃহত্তম পিএসটিএন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে এর অবস্থান। [২]
পরিচ্ছেদসমূহ |
প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]
র্যাংগস গ্রুপের একটি অঙ্গসংস্থান হিসেবে ২০০৫ সালের ১৪ই এপ্রিল র্যাংকসটেল এর সুচনা। [৩] ২০০৭ এর ৯ই সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি নেশনওয়াইড পিএসটিএন লাইসেন্স অর্জন করে। [৪][৫]
প্রযুক্তি[সম্পাদনা]
প্রযুক্তি: CDMA 2000 1X [৬]
তরঙ্গ: ৮০০ মেগাহার্টজ
নম্বর বিন্যাস[সম্পাদনা]
+৮৮০ ৪৪ র১র২র৩র৪র৫র৬র৭র৮
+৮৮০ - আন্তর্জাতিক গ্রাহক সংযোগ কোড (International Subscriber Dialling Code)
৪৪ - র্যাংকসটেলের জন্য বাংলাদেশ টেলি যোগাযোগ রেগুলেটরি কমিশনের বরাদ্দকৃত কোড। দেশীয় সংযোগের ক্ষেত্রে +৮৮ বাদ দেবার কারণে সাধারণ নিয়মে এই কোড হলো - ০৪৪
র১ বিভাগ ভিত্তিক আঞ্চলিক কোড
র২ হতে র৮ গ্রাহক নির্দেশক সংখ্যা
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |