রুপার্ট গ্রিন্ট
| রুপার্ট গ্রিন্ট | |
|---|---|
২০০৭ সালে কানাডার টরন্টোতে রুপার্ট গ্রিন্ট |
|
| জন্ম নাম | রুপার্ট আলেকজেন্ডার লয়িড গ্রিন্ট |
| জন্ম | ২৪ অগাস্ট ১৯৮৮ |
| জন্মস্থান | হার্লো, এসেক্স, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
| পেশা | অভিনেতা |
| কার্যকাল | ২০০১–বর্তমান |
রুপার্ট আলেকজেন্ডার লয়িড গ্রিন্ট[১] (ইংরেজী ভাষায়: Rupert Alexander Lloyd Grint) (জন্ম ২৪ অগাস্ট ১৯৮৮) একজন ইংরেজ অভিনেতা। হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে রন উইজলি চরিত্রে অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। ২০০৭ সালের ডিসেম্বরে ফোর্বস ম্যাগাজিনের পৃথিবীব্যাপী অনুর্ধ ২৫ বছর বয়সী মানুষের আয়ের তালিকায় গ্রিন্টের অবস্থান ছিল ১৬।
[সম্পাদনা] প্রথম জীবন
গ্রিন্টের জন্ম পূর্ব ইংল্যান্ডের এসেক্সে এবং তিনি বড় হয়েছেন হার্টফোর্ডশায়ারে। তাঁর মা জোয়ান গ্রিন্ট একজন গৃহিণী এবং বাবা নিগেল গ্রিন্ট স্যুভেনির পরিবেশক।[২] গ্রিন্টের একজন ছোট ভাই রয়েছে, তাঁর নাম জেমস (জন্ম ১৯৯০); এবং তিন বোন রয়েছে: জর্জিনা (জন্ম ১৯৯৩), সামানথা (জন্ম ১৯৯৬) ও শার্লোট (জন্ম ১৯৯৮)। হ্যারি পটের অভিনয়ের পূর্বে রুপের্ট গ্রিন্ট তাঁর বিদ্যালয়ে এবং স্থানীয় থিয়েটারে অভিনয় করেছিলেন।
শৈশবে গ্রিন্ট একটি রোমান ক্যাথোলিক প্রাথমিক বিদ্যালয়ে যেতেন।[৩] এরপর তিনি হার্টফোর্ডের রিচার্ড হেল স্কুলে ভর্তি হন। পরবর্তিতে তিনি হার্টফোর্ডের টপ হ্যাট স্টেজ স্কুলে ভর্তি হন।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ harrypotter.warnerbros.co.uk. Warner Bros. (Flash: click appropriate actor's image, click "Actor Bio") (Official site). http://harrypotter.warnerbros.co.uk/gobletoffire/master/index.html। সংগৃহীত হয়েছে: 28 March 2006.
- ↑ Rupert Grint Biography (1988-)
- ↑ Rupert Grint Yahoo! Movies
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: রুপার্ট গ্রিন্ট |
- রুপার্ট গ্রিন্ট - ইন্টারনেট মুভি ডেটাবেজ
- রুপার্ট গ্রিন্ট - Yahoo! Movies site
- Rupert Grint: Overview - MSN Movies site
- Rupert Grint: Photos, Bio, and News - TV Guide website
- Rupert Grint - TV.com website