য়ুকন নদী
| য়ুকন নদী Yukon River |
|
|---|---|
য়ুকন নদীবিধৌত অঞ্চল |
|
| উৎস | অ্যাটলিন ও ট্যাগিশ হ্রদ |
| মোহনা | বেরিং সাগর |
| অববাহিকার দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা |
| দৈর্ঘ্য | ৩,৭০০ কিমি (২,৩০০ মাইল) |
| গড় নিষ্কাশন | ৬,৪৩০ ঘনমিটার/সেকেন্ড |
| অববাহিকা আয়তন | ৮,৩২,৭০০ বর্গকিলোমিটার |
য়ুকন নদী (ইংরেজি: Yukon) উত্তর-পশ্চিম উত্তর আমেরিকার একটি নদী। এর দৈর্ঘ্য ৩৭০০ কিমি। এর অববাহিকার আয়তন প্রায় সাড়ে ৮ লক্ষ বর্গকিলোমিটার। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও য়ুকন অঞ্চলের সীমায় ট্যাগলিশ, অ্যাটলিন ও টেসলিন হ্রদগুলি থেকে এই নদীর উৎপত্তি। তবে মূলত টেসলিন হ্রদ থেকে উৎসারিত নিসুটলিন নদীর পানিই য়ুকন নদীতে এসে পড়েছে। য়ুকন প্রথমে উত্তর-পশ্চিমে য়ুকন প্রশাসনিক অঞ্চলের মধ্য দিয়ে হোয়াইটহর্স, কারম্যাকস, ফোর্ট সেলকার্ক ও ডসন শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়; এ অঞ্চলে বিগ স্যামন, পেলি, হোয়াইট, স্টিউয়ার্ট ও ক্লোন্ডাইক নদীগুলি য়ুকনে এসে পড়েছে। এর পর নদীটি মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় প্রবেশ করে পশ্চিমে প্রায় ২০০০ কিমি প্রবাহিত হয়ে একটি বৃহৎ ব-দ্বীপের মধ্য দিয়ে বেরিং সাগরে পতিত হয়েছে। পর্কুপাইন, তানানা ও কোয়ুকুক এ অঞ্চলে য়ুকনের প্রধান উপনদী।
নদীটি মোহনা থেকে হোয়াইটহর্স পর্যন্ত অগভীর পানির বাণিজ্যিক নৌপরিবহনের উপযোগী। ১৮৩১ সালেও রুশ ফার ব্যবসায়ীরা নদীটি সম্পর্কে জানত। ১৯শ শতকের শেষভাগে ও ২০শ শতকের শুরুতে ক্লোন্ডাইক স্বর্ণ-ধাওয়ার (Klondike Gold Rush) নদীটির ব্যবহার বেড়ে যায়। বর্তমানে কেবল স্থানীয়রাই এটি ব্যবহার করেন। এর তীরে বেশ কয়েক হাজার আদিবাসী আমেরিকানের বাস।