মেটেবুক প্রিনা
| মেটেবুক প্রিনা | |
|---|---|
| eyeing Lannea coromandelica fruit in Shamirpet, Rangareddy district, Andhra Pradesh, India. | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Passeriformes |
| পরিবার: | Cisticolidae |
| গণ: | Prinia |
| প্রজাতি: | P. hodgsonii |
| দ্বিপদী নাম | |
| Prinia hodgsonii Blyth, 1844 |
|
মেটেবুক প্রিনা (বৈজ্ঞানিক নাম: Prinia hodgsonii) ছোট আকৃতির পাখি।[২]
পরিচ্ছেদসমূহ |
আকার [সম্পাদনা]
মেটেবুক প্রিনা ছোট আকৃতির তৃণচারী পাখি। গায়ের রং মেটে-বাদামি। প্রাপ্তবয়স্ক পাখির পিঠের দিকে জলপাই-বাদামি পালক থাকে। দেহের নিচের দিক সাদা, বুকের পাশ ধূসর, তলপেট পীতাভ বর্ণের। লেজ লম্বায় ৫ সেন্টিমিটার। দেহের দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার। ওজন ৬ গ্রাম। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন। চোখ অনুজ্জ্বল, সামান্য বাদামি-কমলা, ঠোঁট কালো। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহতলে হলদে আভা থাকে। ডানা ও লেজের প্রান্তদেশ লালচে হয়।[২]
স্বভাব [সম্পাদনা]
মেটেবুক প্রিনা প্রধানত দল বেঁধে চলে। এরা সাধারণত আবাদি জমির ধারে, বৃক্ষতলে, লতাগুল্মের ঝোপে, কাশবনের পরিষ্কার জায়গায় বিচরণ করে।[২]
খাদ্য [সম্পাদনা]
পিঁপড়া, শুঁয়ো পোকা, গুবরে পোকা ও ফুলের মধু আছে এদের খাবারের প্রধান তালিকায়।[২]
প্রজননকাল [সম্পাদনা]
প্রজনন মৌসুমে পালকের রং পরিবর্তন হয় এবং কাছাকাছি অনেক পাখি দেখা যায়। ঘাসবনে শুকনো ঘাস, পাতা ও নল দিয়ে মাটির কাছে মোচা আকৃতির বাসা বানায়। তিন-চারটি ডিম দেয়। ডিম ফোটে ১১ দিনে বা তারও বেশি সময়ে। মা ও বাবা পাখি উভয়ে মিলে সংসারে কাজ করে।[২]
-
in Hyderabad, India.
-
in Hyderabad, India.
-
in Hyderabad, India.
-
in Hyderabad, India.
-
in Hyderabad, India.
-
eyeing Lannea coromandelica fruit in Shamirpet, Rangareddy district, Andhra Pradesh, India.
-
eyeing Lannea coromandelica fruit in Shamirpet, Rangareddy district, Andhra Pradesh, India.
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ BirdLife International (2012)। "Prinia hodgsonii"। IUCN Red List of Threatened Species. Version 2012.1। International Union for Conservation of Nature। সংগৃহীত 16 July 2012।
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ মেটেবুক প্রিনা,সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২১-১২-২০১২ খ্রিস্টাব্দ।
- Warblers of Europe, Asia and North Africa by Baker, ISBN 0-7136-3971-7
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6