মূল্য সংযোজন কর
মূল্য সংযোজন কর (ইংরেজি: Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য রপ্তানী কর আরোপযোগ্য। এই কর উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্তরে আরোপ ও আদায় করা হলেও এর দায়ভার চূড়ান্তভাবে কেবল পণ্য বা সেবার ভোক্তাকে বহন করতে হয়। মূসক আরোপের মাধ্যমে আবগারী শুল্ক, বিক্রয় কর ইত্যাদির প্রয়োজনীয়তা দূর হয়েছে।
পরিচ্ছেদসমূহ |
মূল্য সংযোজন কর আইন [সম্পাদনা]
মূল্য সংযোজন কর বিধিমালা [সম্পাদনা]
জাতীয় রাজস্বে মূসকের গুরুত্ব [সম্পাদনা]
মূসক ফাঁকি [সম্পাদনা]
বিভিন্ন দেশে মূল্য সংযোজন কর [সম্পাদনা]
বাংলাদেশ [সম্পাদনা]
বাংলাদেশে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রথম মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রথমে অল্প কিছু পণ্যের স্থানীয় উৎপাদোন ওপর মূসক আরোপ করা হয়েছিল। পর্যায়ক্রমে অধিকাংশ পণ্য এবং বেশ কিছু সেবা-পরিষেবা, আমদানী, পাইকারী ও খুচরা বিক্রয় প্রভৃতি মূল্য সংযোজন করের আওতায় আনা হয়েছে। কালক্রমে মূসক সরকারের কর রাজস্ব এর অন্যকম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন করের হার নির্ধারণ এবং এর আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা প্রণয়নের দায়িত্বে নিযুক্ত।