মার্ক জোনস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
| মার্ক জোনস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মার্ক জোনস | ||
| জন্ম | ১৫ই জুন, ১৯৩৩ | ||
| জন্ম স্থান | বার্নসলে, ইংল্যান্ড | ||
| মৃত্যু | ৬ই ফেব্রুয়ারি, ১৯৫৮ (২৪ বছর) | ||
| মৃত্যুর স্থান | মিউনিখ, জার্মানি | ||
| মাঠে অবস্থান | সেন্ট্রাল ডিফেন্ডার | ||
| বলিষ্ঠ কর্মজীবন* | |||
| বছর | দল | উপস্থিতি (গোল)† |
|
| ১৯৫০-১৯৫৮ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১০৩ (১) | |
| * পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে । |
|||
মার্ক জোনস (১৫ জুন ১৯৩৩ – ৬ ফেব্রুয়ারি ১৯৫৮) ছিলেন আট ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের অন্যতম যারা মিউনিখ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরন করেছিলেন। ১৯৩৩ সালে তিনি বার্নসলের কাছাকাছি জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ক্লাবের প্রথম একাদশের নিয়মিত সেন্টার হাফ এবং ১৯৫০ দশকে ক্লাবের পক্ষে মাঠ মাতিয়েছেন। তিনি ইউনাইটেডের পক্ষে দুটি ফুটবল লীগ প্রথম বিভাগ শিরোপা জিতেছেন। ১৯৫৭ সালে চোখের আঘাতের কারনে তিনি এফএ কাপ ফাইনালে খেলতে পারেননি যাতে ইউনাইটেড পরাজিত হয়েছিল। তিনি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিলেন এবং দুর্ঘটনায় মারা না গেলে তিনি অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারতেন।
জন্মস্থান বার্নসলের কাছে ওম্বহিল নামে একটি গ্রামে জোনসকে কবর দেয়া হয়।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |