মারাকাইবো হ্রদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মারাকাইবো হ্রদ | |
|---|---|
|
মারাকাইবো হ্রদ - From outer space (STS-51-I). North is at the bottom left of the image (August 1985)
|
|
|
|
|
| স্থানাংক | 10°39′N 71°36′W / 10.65°উ 71.6°পস্থানাঙ্ক: 10°39′N 71°36′W / 10.65°উ 71.6°প |
| হ্রদের ধরণ | bay |
| প্রধান উৎস জলধারা | কাতাতুম্বো নদী |
| প্রধান বহির্গামী জলধারা | ভেনেজুয়েলা উপসাগর |
| নিষ্কাশন অববাহিকার দেশ | ভেনেজুয়েলা, কলম্বিয়া |
| পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল | 13,210 km² |
| সর্বোচ্চ গভীরতা | 60.0 m |
| পানির আয়তন | 280.00 km³ |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | 0 m |
| ভূবাসন | Maracaibo, Cabimas |
মারাকাইবো হ্রদ (স্পেনীয় ভাষায়: Lago de Maracaibo লাগো দে মারাকাইবো) উত্তর-পশ্চিম ভেনেজুয়েলার একটি অগভীর জলাশয়, যা মারাকাইবো বেসিনের ১৩,৩০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। ১৯৫ কিলোমিটার দীর্ঘ হ্রদটি উত্তরে ৫৫ কিলোমিটার দীর্ঘ তাবলাসো প্রণালীর মাধ্যমে ভেনেজুয়েলা উপসাগরের সাথে সংযুক্ত। কাতাতুম্বো, সান্তা আনা, ও চামা নদীগুলি হ্রদটিতে মিষ্টি পানি বয়ে নিয়ে আনে। হ্রদটির উত্তরের অংশের পানি কিছুটা লোনা।
মারাকাইবো হ্রদটি মারাকাইবো এবং কাবিমাস বন্দরগুলির জন্য একটি প্রধান জাহাজপথ হিসেবে কাজ করে। হ্রদটির নীচে ও আশেপাশে মারাকাইবো বেসিনে পেট্রোলিয়ামের মজুদ আছে, ফলে এটি ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। উত্তরে হ্রদের মুখের কাছে ৮.৭ কিলোমিটার দীর্ঘ ও ১৯৬২ সালে নির্মিত জেনারেল রাফায়েল উর্দানেতা সেতু বিশ্বের দীর্ঘতম সেতুগুলি একটি।