মায়সান প্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মায়সান প্রদেশ
আরবি: ميسان
—  গভর্নরশাসিত অঞ্চল  —
স্থানাঙ্ক: 31°54′N 47°2′E / 31.9°উ 47.033°পূ / 31.9; 47.033
দেশ ইরাক
রাজধানী আমারাহ
জনসংখ্যা
 • মোট
প্রধান ভাষাসমূহ আরবি

মায়সান ( আরবি ভাষায়: ميسان) ইরাকের একটি প্রদেশ। এটি দেশটির পূর্ব অংশে ইরানের সাথে সীমান্তে অবস্থিত। এর রাজধানী শহরের নাম আমারাহ, যেটি ফোরাত নদীর উপর অবস্থিত। প্রদেশটির দ্বিতীয় বৃহৎ লোকালয়ের নাম মাজার আল-কাবির। ১৯৭৬ সালের আগে প্রদেশটি আমারা প্রদেশ নামে পরিচিত ছিল।

মায়সানের জনগণের অধিকাংশই শিয়া মুসলিম। ইরান-ইরাক যুদ্ধের সময় এটি ছিল একটি প্রধান যুদ্ধক্ষেত্র, ফলে এখানকার জনগণের অনেকেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হন। পরবর্তীকালে ১৯৯১ সালে শিয়া অভ্যুত্থানের সময়েও এখানে প্রচুর ক্ষয়সাধন হয়। জলাময় এই প্রদেশে অনেক ঐতিহ্যবাহী জলা আরবের (Marsh Arabs) বাস।

২০০৩ সালে ইঙ্গ-মার্কিন যৌথ বাহিনী এটির নিয়ন্ত্রণ নেয়।

২০০৫ সালে মায়সান, বাসরাহ ও জি কার প্রদেশকে একত্র করে দক্ষিণ-পূর্ব ইরাকে একটি বৃহত্তর প্রদেশ গঠনের উপর আলোচনা চলছিল। [১]

আরও দেখুন [সম্পাদনা]