মাইকেল উইন্টারবটম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মাইকেল উইন্টারবটম | |
|---|---|
| জন্ম | ২৯ মার্চ ১৯৬১ |
| পেশা | চলচ্চিত্র পরিচালক |
মাইকেল উইন্টারবটম (ইংরেজি: Michael Winterbottom) (জন্ম: ২৯ মার্চ, ১৯৬১) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক, যিনি গত তের বছরে ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র ক্ষেত্রে আসার আগে তিনি পেশাজীবন শুরু করে ব্রিটিশ টেলিভিশনে কাজ করার মাধ্যমে। তাঁর তিনটি চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'অর-এ মনোনীত হয়েছে।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
উইন্টারবটম তাঁর ও লেভেলের পড়াশোনা শেষ করেছেন ব্ল্যাকবার্নে অবস্থিত কুইন এলিজাবেথ'স গ্রামার স্কুল থেকে। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে যান। কিন্তু চলচ্চিত্রকলায় তাঁর আগ্রহের কারণে তিনি অক্সফোর্ড ছেড়ে ব্রিস্টল ইউনিভার্সিটির চলচ্চিত্র স্কুলে ভর্তি হন। সেখানে তাঁর অন্যতম একজন সহপাঠী ছিলেন মার্ক ইভান্স।[১]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Hill, Claire (2004-01-17). Dark Marc. প্রকাশক: The Western Mail. http://www.walesonline.co.uk/news/wales-news/content_objectid=13826351_method=full_siteid=50082_headline=-Dark-Marc-name_page.html। সংগৃহীত হয়েছে: 2009-09-21.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: মাইকেল উইন্টারবটম |
- মাইকেল উইন্টারবটম - ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Critical essay by Deborah Allison SensesOfCinema.com
- "Fiction vs. Reality in the Films of Michael Winterbottom" AlternateTakes.co.uk
- Resonance FM radio interview — "Reality Check: Michael Winterbottom’s Code 46" PanelBorders.Wordpress.com