ভিডিও গেইম কনসোল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| একটি ধারার খন্ড: |
| ভিডিও গেইমের ইতিহাস |
|---|
ভিডিও গেইম কনসোল (ইংরেজি: Video game console) একটি স্বতন্ত্র গেমিং ডিভাইস। এ ডিভাইসটি কম্পিউটার বা টেলিভিশনের সাথে যুক্ত করে উচ্চমানের রেজুলেশনের বিভিন্ন ভিডিও গেইম খেলা যায়। পঞ্চাশের দশকে[১] সর্বপ্রথম কম্পিউটার গেইম বাজারে আসলেও ম্যাগনাভক্স নামক স্বতন্ত্র ভিডিও গেইম কনসোল বাজারে আসে ১৯৭২ সালে। রাফ এইচ বায়ার নামক একজন প্রকৌশলী এটি আবিষ্কার করেছিলেন। বর্তমানে বিশ্বব্যাপি এ ভিডিও গেইমের বাজার কয়েকশ কোটি ডলারের। পিএস থ্রি, নিনটেন্ডো, এক্সবক্স সহ বর্তমানে অনেক ভিডিও গেইম কনসোল বাজারে রয়েছে। সম্প্রতি নিনটেন্ডো বিশ্বের প্রথম ত্রিমাত্রিক ভিডিও গেইম কনসোল বাজারে আনার ঘোষনা দিয়েছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ The First Video Game. প্রকাশক: Brookhaven National Laboratory, U.S. Dept. of Energy. http://www.bnl.gov/bnlweb/history/higinbotham.asp। সংগৃহীত হয়েছে: 2008-04-15.