ব্যবহারকারী:TawsifSalam

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমি ঢাকা, বাংলাদেশ থেকে মুহম্মদ তাওসিফ সালাম। পয়লা জানুয়ারি, ১৯৮৭ তারিখে কুমিল্লা জেলায় আমার জন্ম।

সূচিপত্র

[সম্পাদনা] উইকিপিডিয়া

আমি আমার অবসরের একটা বড় অংশ উইকিপিডিয়ার পেছনে ব্যয় করি। অধিকাংশ ক্ষেত্রেই এই সময়টা বিভিন্ন নিবন্ধ পড়ার পেছনে দেয়া হয়ে থাকে। উইকিপিডিয়াটি কীভাবে পরিচালিত হয় এবং কীভাবে এটা গড়ে উঠল, এসব চিন্তা করলে উইকিপিডিয়ার অবদানকারীদের প্রতি যেকোন বিবেকবান মানুষ শ্রদ্ধাশীল হতে বাধ্য। নিজের নানা প্রয়োজনে উইকিপিডিয়ার সাহায্য নিতে নিতেই এক সময়ে আমি এই অবদানকারীদের সাথে যোগ দেয়ার সিদ্ধান্ত নেই। উপযুক্ত ও প্রয়োজনীয় উৎসের উল্লেখ সাপেক্ষে উইকিপিডিয়াকে তথ্যবহুল করে তোলা আমার দৈনন্দিন চিন্তাগুলোর একটি।

উইকিপিডিয়ায় আমি সাধারণত যেসব ক্ষেত্রগুলোতে অবদান রাখতে চেষ্টা করি, সেগুলো হচ্ছে- ইতিহাস, রাজনীতি, বাংলাদেশের ভৌগলিক অবস্থান, কুমিল্লা ও কক্সবাজার, সামরিক ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, ক্রিকেট, এভিয়েশান বা বিমান চলাচল, ফটোগ্রাফি এবং ভ্রমণ। উইকিপিডিয়ায় আমার সরবরাহ করা ছবিগুলোর অধিকাংশই বাংলাদেশে ও বিদেশে আমার ভ্রমণ এবং আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহুর্ত থেকে নেয়া।

[সম্পাদনা] বিশ্বাস

আমি মনে প্রাণে একজন মুসলিম। আমার মা বাবা দু'জনই ধার্মিক মুসলিম এবং তারা চান আমি ইসলামের আলোকে জীবন যাপন করি। তাদের দোয়া ও প্রেরণায় আমিও সেই চেষ্টা করছি।

[সম্পাদনা] বেঁচে থাকা

দৈনন্দিন কাজ, সে পড়াশুনাই হোক আর কোন কাজই হোক, এর বাইরে বেঁচে থাকার জন্য আমার বেশ কিছু উপকরণ রয়েছে।

কম্পিউটারের সামনে প্রচুর সময় দেয়ার কারণে বোধ করি ইদানিং অনেকেরই বই পড়ার সময় কমে আসছে। তবুও আমি এখনও ক্রাইম থ্রিলার ও বাংলা উপন্যাস পড়ি এবং আমি এই দুটোর ভক্ত। আমার প্রিয় লেখকরা হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু ও হুমায়ুন আহমেদ, যদিও শেষের জনের মাত্র একটি উপন্যাস আমি পড়েছি- জোছনা ও জননীর গল্প। আমি মারিও পুজোর কয়েকটি বই পড়েছি, যার মধ্যে অবশ্যই দ্যা গডফাদার অন্যতম।

আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি ছোটবেলায় জর্জেস রেমির দ্য অ্যাডভেঞ্চারস অফ টিনটিন আর সত্যজিত রায়ের ফেলুদা না পড়লে আমার জীবন অন্যরকম হতে পারত।

কাজ, খাওয়া আর ঘুমের ঠিক পরই গান শোনার অবস্থান। তবে এক্ষেত্রে পছন্দ-অপছন্দগুলো আসলে এক বসায় বলে শেষ করার বিষয় না, ব্যাপারটি কোন সংজ্ঞা বা বৈশিষ্ট্যে ফেলাও দুরূহ। শুধু সারাংশ হিসেবে বলা যেতে পারে- ইন্দ্রাণী মুখার্জি, আশা ভোসলে (শুধু রবীন্দ্র সংগীত আর বাংলা), জগজিৎ সিং থেকে শুরু করে আয়রন মেইডেন, গডস অফ ওয়ার, পিংক ফ্লয়েড, য়ুডাস প্রিস্ট পর্যন্ত আমার পছন্দ বিস্তৃত। এদের মাঝে হাবিব ওয়াহিদ, দিলশাদ নাহার কনা, ডেভিড গিলমোর, লতা মুঙ্গেশকার, আদ্রিয়ান লাক্স, ওয়ান্ডা জ্যাকসন, ক্রিস রি... আসলে শুরু করাটাই ভুল হয়েছে। কেননা কারটা না কারটা বাদ পড়ে যাবে, তখন নিজেরই খারাপ লাগবে। শেষে শুধু বলা যেতে পারে, ইলেকট্রনিক মিউজিকও আমার বেশ পছন্দ, এবং টিয়েস্টো, মাইলো, এরিক প্রাইডজ, রব ডুগান ও সর্বশেষ মাইকেল সশোর মিউজিক আমার কানের পক্ষে বেশ আরামদায়ক ঠেকেছে।

ম্যুভির ব্যাপারে বলাটাও বাস্তবসম্মত হবে না। তালিকা অতি দীর্ঘ, পছন্দ বিচিত্র এবং রুচির সীমানা বহুবিস্তৃত। উল্লেখ করার মত ব্যাপার হচ্ছে, সুপারহিট হিন্দি সিনেমা প্রায় কোনটাই আমি দেখিনি। গত অন্তত দুই দশকের রোমান্টিক যেসব সিনামা বিভিন্ন অ্যাওয়ার্ডে ফার্স্ট এসেছে, তার কোনটাই না দেখার গৌরব আমি অর্জন করেছি। এবং সাধারণত দেখা যায় আমার পছন্দের যে কয়েকটিই হিন্দি সিনামে রয়েছে, টিপিকাল হিন্দি সিনেমা দেখনেওয়ালারা সেগুলোর নাম পর্যন্ত শুনতে পারে না।

সিনেমা সম্পর্কে শেষ কথা হচ্ছে, ফ্রান্সিস ফোর্ড কপোলার দ্যা গডফাদার ট্রাইলজি, ইমতিয়াজ আলির জাব উই মেট আর সত্যজিৎ রায়ের তৈরি ফেলুদার সবক'টা সিনেমা আমার দেখা এখন পর্যন্ত শ্রেষ্ঠতম।

আমি একজন আসক্ত প্রজাতির কম্পিউটার গেমার। পছন্দের গেম হচ্ছে ফিফা সকার, কল অফ ডিউটি, ব্যাটলফিল্ড, ব্রায়েন লারা ক্রিকেট আর মাইক্রোসফট ফ্লাইট সিমিউলেটর, যদিও শেষেরটা গেম হিসেবে স্বিকৃত না।

[সম্পাদনা] স্কুল ও কলেজ

আমি একজন ল্যাবরেটরিয়ান। আমি গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ২০০৩ সালে মাধ্যমিক পাশ করি। উচ্চ মাধ্যমিক পাশ করি ২০০৫ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে।

আমি ২০০৬ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি এবং এখান থেকে ২০১০ সালে স্নাতক পাশ করি।

[সম্পাদনা] লেখা

আমি লিখতে ভালোবাসি। আমি বাচ্চাকাল থেকেই লিখে আসছি, কিন্তু দুঃখের বিষয় বহুবছর সেগুলোর পাঠক বলতে শুধু আমিই ছিলাম। ২০০৩ সালে আমি সক্রিয় ভাবে ব্লগিং শুরু করি। শুরুর কিছুদিন আমি মূলত আমার দৈনন্দিন জীবন, পরিপার্শ্ব আর আমার করা ভ্রমণের উপর লিখতাম।

২০০৭ সালে একটি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর থেকে আমি রাজনীতি বিষয়ে ব্লগিং শুর করি। তখন মূলত মৌলিক নাগরিক অধিকার লংঘন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের প্রেক্ষাপটে লেখালেখি করা হয়েছিল। সরকারের অতীব সমালোচনাবান্ধব নীতির কারণে আমাকে ছদ্মনামে লিখতে হত।

তখন থেকেই আমি টুকটাক লেখালেখির সাথে জড়িত আছি। টুকটাক বলতে, ব্লগের বাইরে আমার দৌড় বড়জোর পত্রিকা পর্যন্ত।

[সম্পাদনা] ফটো

[সম্পাদনা] ম্যাক্রো


[সম্পাদনা] Cityscapes

[সম্পাদনা] En Route


[সম্পাদনা] In-flight

[সম্পাদনা] Cricket

[সম্পাদনা] Indoor

[সম্পাদনা] Others

[সম্পাদনা] বহিঃসংযোগ

ব্যবহারকারী ল্যাবরেটরিয়ান

নিজস্ব হাতিয়ারসমূহ

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ