বোর্নিও
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| বোর্নিও | |
|---|---|
Topography of Borneo |
|
| ভূগোল | |
| অবস্থান | দক্ষিণ পূর্ব এশিয়া |
| স্থানাঙ্ক | 1°00′N 114°00′E / 1°উ 114°পূ |
| দ্বীপপুঞ্জ | বৃহৎ সুন্দা দ্বীপপুঞ্জ |
| আয়তন | ৭৪৩,৩৩০ কিমি² |
| উচ্চতম বিন্দু | কিনাবালু (৪,০৯৫ মি) |
| প্রশাসন | |
| জেলাসমূহ | বেলাইত ব্রুনেই ও মুয়ারা টেম্বুরং টিউটং |
| প্রদেশসমূহ | পশ্চিম কালিমান্তান মধ্য কালিমান্তান দক্ষিণ কালিমান্তান পূর্ব কালিমান্তান |
| রাজ্য | সাবাহ সারাওয়াক |
| জনপরিসংখ্যান | |
| জনসংখ্যা | ১৬ মিলিয়ন (as of ২০০০) |
| জনসংখ্যার ঘনত্ব | ২২/কিমি² |
বোর্নিও পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ। কেবল পাপুয়া নিউগিনি এবং গ্রিনল্যান্ড এর চেয়ে বড়। দ্বীপটি মক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। এর পূর্বে সুলু সাগর, সেলেবিস সাগর এবং মাকাসার প্রণালী; দক্ষিণে জাভা সাগর; এবং পশ্চিম ও উত্তরে দক্ষিণ চীন সাগর অবস্থিত। রাজনৈতিকভাবে বোর্নিও মূলত তিনটি অংশে বিভক্ত। প্রথমত; সাবাহ ও সারাওয়াক মালয়েশিয়ার দুটি অঙ্গরাজ্য; ব্রুনেই একটি স্বাধীন সালতানাত এবং কালিমান্তান ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। দ্বীপটির মোট আয়তন ৭৫১,১০০ বর্গকিমি (২৯০,০০০ বর্গ মাইল)।