বিয়ন্ড বর্ডারস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিয়ন্ড বর্ডারস
পরিচালিত হয়েছে মার্টিন ক্যাম্পবেল
প্রযোজক ড্যান হালস্টটেড
লেখক কাসপিয়ান ট্রেডওয়েল-ওয়েন
অভিনয়ে অ্যাঞ্জেলিনা জোলি,
ক্লাইভ ওয়েন
সঙ্গীত জেমস হর্নার
চলচ্চিত্রায়ন ফিলিপ মেহক্স
সম্পাদনা নিকোলাস বোম্যান
পরিবেষণা প্যারামাউন্ট পিকচার্স
মুক্তিপ্রাপ্ত তারিখ ২৪ অক্টোবর ২০০৩ (যুক্তরাষ্ট্র)
সময় ১২৭ মিনিট
ভাষা ইংরেজি
বাজেট ৩.৫ কোটি মার্কিন ডলার (প্রায়)

বিয়ন্ড বর্ডারস (ইংরেজি: Beyond Borders) হচ্ছে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। সাহায্যকর্মীদের নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মার্টিন ক্যাম্পবেল, এবং এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলিক্লাইভ ওয়েন[১][২]

যদিও ছবিটিতে বাস্তব জীবনে জোলির মানবহিতৈষী কর্মকাণ্ডের ওপর আগ্রহ ফুটে উঠেছে, কিন্তু তারপরেও চলচ্চিত্রটি সমালোচকদের দৃষ্টি ও ব্যবসায়িক উভয়ভাবেই সফলতা অর্জনে ব্যর্থ হয়।

এই চলচ্চিত্রটি মুক্তির সাথে সাথে জোলি তাঁর ডায়রি পুস্তিকা নোটস ফ্রম মাই ট্রাভেলস প্রকাশ করেন, যেখানে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর (UNHCR) শুভেচ্ছাদূত হিসেবে তাঁর কাজের অভিজ্ঞাগুলো বিধৃত হয়েছে। আর সেগুলো ছিলো চলচ্চিত্রটিতে তাঁর অভিনীত চরিত্রের মতোই।

পুরস্কার [সম্পাদনা]

বিয়ন্ড বর্ডারস দুইটি পুরস্কারের জন্য মনোনীত হয়ঃ

  • দ্য পিএফএস পুরস্কার (শান্তির জন্য)
  • দ্য রেজি অ্যাওয়ার্ড (জঘন্য অভিনেত্রী)

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. সারসংক্ষেপ নিউ ইয়র্ক টাইমস
  2. বিয়ন্ড বর্ডারস ইয়াহু মুভিজ

বহিঃসংযোগ [সম্পাদনা]