বাথরুম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাথরুম হল একধরনের ঘর যা সংস্কৃতিভেদে বিভিন্ন কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। আধুনিক ধারণা অনুসারে বাথরুম বলতে বোঝায় “গোসলখানা সহ ঘর" বা “যেখানে গোসল করা হয়”। বাথরুমে একটি গোসলখানা বা একটি বাথটিউব, অথবা উভয়ই থাকতে পারে। এছাড়া বাথরুমে সাধারণত বেসিন বা সিঙ্ক, শৌচাগারও থাকে। আধুনিককালে বাথরুম অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বা বাড়ির অভ্যন্তরে থাকে। অত্যাধুনিক বাথরুমে গরম ও ঠান্ডা পানির পৃথক ব্যবস্থা, চুল বা দাঁরি শেভ কয়ার যন্ত্র, ওয়াশিং মেশিন বা কাপড় ধোয়ার যন্ত্র ইত্যাদি থাকে।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: বাথরুম |