বাকমিন্‌স্টার ফুলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(বাকমিন্স্টার ফুলার থেকে ঘুরে এসেছে)
আর. বাকমিন্স্টার ফুলার
Buckminsterfuller.png
বাকমিন্স্টার ফুলার c.১৯১৭
জন্ম জুলাই ১২, ১৮৯৫
জন্মস্থান মিল্টন, ম্যাসাচুসেটস
মৃত্যু জুলাই ১, ১৯৮৩ (৮৭ বছর)
মৃত্যুস্থান লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ইউ.এস.
পেশা দূরদর্শী, নকশাকার, স্থপতি, লেখক, আবিষ্কারক
দাম্পত্য সঙ্গী অ্যান ফুলার
সন্তান

রিচার্ড বাকমিন্স্টার ''বাকি'' ফুলার (১২ জুলাই, ১৮৯৫ - ১ জুলাই, ১৯৮৩) ছিলেন একজন আমেরিকান স্থপতি, লেখক, নকশাকারক, ভবিষ্যত্দ্রষ্টা, উদ্ভাবকদূরদর্শী

''মানবতা স্থায়ী ও সফলভাবে টিকে থাকবে কি না এবং যদি থাকে, তবে তা কেমন করে?''- এ প্রশ্নটি নিয়ে ফুলার সারাজীবন ভেবেছেন। নিজেকে একজন গড়পড়তা সাধারণ মানুষ, যার বিশেষ কোনো টাকা-কড়ি বা শিক্ষাগত যোগ্যতা নেই বিবেচনা করে তার জীবন এই প্রশ্নটির উত্তর-সন্ধানে নিয়োজিত করেছিলেন। মানুষের উন্নয়নে বড় বড় সংগঠন, সরকার এবং ব্যক্তিগত উদ্যোগ যেখানে অক্ষম, সেখানে একক সত্ত্বা কী করতে পারে তা সন্ধানে তিনি প্রবৃত্ত হয়েছিলেন।

তার জীবনব্যাপী পরীক্ষা-নিরীক্ষার যাত্রায় তিনি তিরিশাধিক পুস্তক রচনা করেছেন। এছাড়াও তিনি অসংখ্য উদ্ভাবনের সাথে জড়িত ছিলেন, মূলতঃ নকশা ও স্থাপত্য ক্ষেত্রে, যার মধ্যে প্রধানতমটি ছিলো জিওডেসিক গম্বুজ। জিওডেসিক গম্বুজের সাথে সাদৃশ্যের জন্যে ফুলারিন অথবা বাকিবলস নামক কার্বন অণুর নামকরণ করা হয়েছে তার নামানুসারে।

[সম্পাদনা] বহিঃসংযোগ

Wikiquote-logo-en.png
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:
Commons logo
উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
Persondata
NAME Fuller, Buckminster
ALTERNATIVE NAMES Fuller, Bucky
SHORT DESCRIPTION American inventor and author
DATE OF BIRTH July 12, 1895
PLACE OF BIRTH Milton, Massachusetts
DATE OF DEATH July 1, 1983
PLACE OF DEATH Los Angeles