বাইট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়। নিচের তালিকা দেখুন:
আট বিট = ১ বাইট, ১০২৪ বাইট= ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট, ১০২৪ গিগাবাইট=১টেরাবাইট।
বাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড, ১৯৫৬ সালের জুলাই মাসে। তিনি তখন আইবিএম ৭০৩০ কম্পিউটারের নকশা প্রণয়নের সাথে জড়িত ছিলেন।[১][২][৩]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Origins of the Term "BYTE" Bob Bemer, accessed 2007-08-12
- ↑ TIMELINE OF THE IBM STRETCH/HARVEST ERA (1956–1961) computerhistory.org, '1956 July ... Werner Buchholz ... Werner's term "Byte" first popularized'
- ↑ byte catb.org, 'coined by Werner Buchholz in 1956'
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |