বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাবলিক সার্ভিস কমিশন একটি স্বায়িত্বশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারী চাকুরীতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। কখনো-কখনো এটিকে সরকারী কর্ম কমিশন হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি আধা বিচারিক, স্বাধীন সংস্থা। পাকিস্তান আমলের পাবলিক সার্ভিস কমিশনের উত্তরাধিকার হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবাযে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
সংক্ষিপ্ত তথ্য [সম্পাদনা]
- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি একটি সাংবিধানিক এবং স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান।
- এই কমিশনের প্রধানের পদবী হবে চেয়ারম্যান।
- সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ বলে এই কমিশন গঠিত হয়েছে।
- বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা ২৮ টি। এর আগে এটি ছিল ২৯টি।
- উপমহাদেশে প্রথম সরকারী কর্মকমিশন গঠিত হয়েছিল ১৯২৬ সালে।
- বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল ১৯৩৭ সালে।
- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন অধ্যাপিকা ড।জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম।
- এই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ড- এ কিউ এম বজলুল করিম।
- পি এস সির বর্তমান ১২ তম চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরি।
তথ্যসূত্র [সম্পাদনা]
- মাসিক কারেন্ট ওয়ার্ল্ড, জানুয়ারি ২০১২, পৃষ্ঠা-৫৩।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তথ্যতীর্থ
- [www.banglapedia.org/httpdocs/HT/B_0235.HTM Bangladesh Public Service Commission], বাংলাপিডিয়া, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |