ফুটি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ফুটি | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (unranked): | Angiosperms |
| (unranked): | Eudicots |
| (unranked): | Rosids |
| বর্গ: | Cucurbitales |
| পরিবার: | Cucurbitaceae |
| গণ: | Cucumis |
| প্রজাতি: | C. melo |
| দ্বিপদী নাম | |
| Cucumis melo L. |
|
ফুটি বা 'বাঙ্গি' এক রকমের মেলন জাতীয় ফল । ছোট এবং লম্বাটে জাতকে চিনাল বলা হয়। ফুটি বেশ বড় আকারের হয়, কাঁচা ফল সবুজ, পাকলে হলুদ রঙের হয় এবং ফেটে যায়। ফলের বাইরের দিকটা মিষ্টি কুমড়ার মত হালকা ডোরা কাটা খাঁজযুক্ত। খেতে তেমন মিষ্টি নয়, বেলে বেলে ধরনের। এর ভেতরটা ফাঁপা থাকে। ফুটির বৈজ্ঞানিক নাম Cucumis melo এবং ইংরেজি নাম Muskmelon. অবশ্য কাছাকাছি ধরনের অনেক মেলন জাতীয় বিভিন্ন প্রজাতি ও প্রকরণের ফল আছে যেগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
