ফুজিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুজিস ৯০-এর দশকের মাঝামাঝি সময়ের জনপ্রিয় আমেরিকান মিউজিক ব্যান্ড। হিপহপ, সোল ও রেগে মিউজিক এদের মূল সঙ্গীত। দলের সদস্যরা হল র্যাপার ও সঙ্গীত পরিচালক ওয়াইক্লেফ জঁ, র্যাপার ও গায়ক লরেন হিল এবং র্যাপার প্রাজ মাইকেল । এরা সকলেই হাইতি থেকে আগত। মূলত এ কারণে তাদের ব্যান্ডের নামের উৎস হচ্ছে রিফুজি। তাদের দুটো এলবাম এর মধ্যে দ্যা স্কোর যা মাল্টি প্লাটিনাম ও গ্র্যামি জয়ী।