প্রিজম (জ্যামিতি)
| Set of uniform prisms | |
|---|---|
| Type | uniform polyhedron |
| Faces | 2 p-gons, p parallelograms |
| Edges | 3p |
| Vertices | 2p |
| Schläfli symbol | t{2,p} |
| Coxeter-Dynkin diagram | |
| Vertex configuration | 4.4.p |
| Symmetry group | Dph |
| Dual polyhedron | bipyramids |
| Properties | convex, semi-regular vertex-transitive |
জ্যামিতির পরিভাষায় প্রিজম হল এক প্রকার ঘন বস্তু। একটি বহুভুজকে তার নিজের তল থেকে সরলরেখায় সরণ দ্বারা অন্য একটি সমান্তরাল তলে স্থান্তরিত করলে তার সরণপথ দ্বারা অধিকৃত স্থানের অকৃতির নাম প্রিজম। এই সরণের দিক বহুভুজের তলের সঙ্গে লম্ব হলে তাকে বলে লম্ব-প্রিজম এবং সরণের দিকটি বহুভুজের সঙ্গে অসমকোণে অবস্থান করলে প্রিজমটি হবে তীর্যক-প্রিজম। সবচেয়ে কম তল সমন্বিত লম্ব প্রিজমের প্রান্তদ্বয় ত্রিকোণাকৃতি। অনেক সময় প্রিজম বলতে এরকম ত্রিকোণাকার লম্ব প্রিজম আকৃতির স্বচ্ছ বস্তু বোঝানো হয়, যা আলোকবিজ্ঞানে বহুল ব্যবহৃত -এর উপর নিবন্ধের জন্য দেখুন প্রিজম (আলোকবিজ্ঞান)। প্রিজম হল বহুভুজ প্রস্থচ্ছেদ বিশিষ্ট সরল দণ্ড- পদার্থবিজ্ঞানে প্রিজম সাধারণতঃ প্রস্থের থেকে দৈর্ঘ্যে অনেক লম্বা- এর দুই প্রান্তের বিশেষ প্রয়োজন হয় না, তবে জ্যামিতিক ভাবে প্রিজম হতে হলে এই দণ্ডের প্রান্তদ্বয় হতে হবে সমান্তরাল।
প্রিজমের পার্শ্বতলগুলির আকার সামন্তরিক, যা লম্ব-প্রিজমের ক্ষেত্রে আয়তক্ষেত্র। প্রিজমের প্রস্থচ্ছেদের আকৃতি তার প্রান্তদ্বয়ের ন্যায় বহুভুজ। ত্রিকোণাকৃতির প্রিজমকে আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রিজম বলে অভিহিত করলেও তার থেকে অনেক বেশি পরিচিত আরেকটি আকৃতির প্রিজম আমাদের চারিদিকে বিদ্যমান যার প্রস্থচ্ছেদ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রাকার। প্রায় সবরকম বাক্স, ইঁট, বই, ইত্যাদি এই আকৃতির। এবং এর প্রান্তদ্বয় বর্গক্ষেত্রাকার ও পার্শ্বতলগুলিও বর্গক্ষেত্রাকার হলে তা হল একটি ঘনক। প্রিজমের প্রান্তের বহুভুজের বাহুসংখ্যা বাড়িয়ে অসীম করলে প্রান্তের আকৃতি হবে বৃত্তাকার এবং সেক্ষেত্রে প্রিজমটি হয়ে যাবে চোঙা (cylinder) আকৃতির।