প্রভাতি বাদুড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভাতি বাদুড়
সংরক্ষণ অবস্থা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Mammalia
বর্গ: Chiroptera
পরিবার: Pteropodidae
গণ: Eonycteris
প্রজাতি: E. spelaea
দ্বিপদী নাম
Eonycteris spelaea
(Dobson, 1871)
Cave Nectar Bat range
প্রতিশব্দ [১]
  • Eonycteris bernsteini Tate, 1942
  • Macroglossus spelaeus Dobson, 1871

প্রভাতি বাদুড় (বৈজ্ঞানিক নাম:Eonycteris spelaea) এরা Pteropodidae পরিবারের অন্তর্ভুক্ত বাদুড়।

পরিচ্ছেদসমূহ

প্রাপ্তিস্থান [সম্পাদনা]

মিয়ানমার ও উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশেই এ বাদুড়ের উপস্থিতি।[২]

বিবরণ [সম্পাদনা]

ছোট প্রভাতি বাদুড়ের মাথা ও ধড় মিলে দৈর্ঘ্য ৯ দশমিক ২ থেকে ১৩ সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য ৬ দশমিক ২ থেকে ৭ দশমিক ৮ সেন্টিমিটার এবং ওজন ৪৫ থেকে ৬০ গ্রাম। ধূসর-বাদামি রঙের এই বাদুড়ের অপেক্ষাকৃত লম্বা চোয়াল, পাখার দ্বিতীয় আঙুলের মাথায় নখের অনুপস্থিতি এবং পাখার মধ্যে আঙুল বরাবর হালকা রঙের অনুপস্থিতি দেখে অন্য মাঝারি আকৃতির বাদুড় যেমন Fulvous Fruit Bat এবং Short-nosed Fruit Bat থেকে এদের আলাদা করা যায়। [২]

খাদ্যাভাস [সম্পাদনা]

রাতে প্রাকৃতিক বন ও ফলের বাগানে ফুলের মধু ও রেণু খেয়ে থাকে।[২]

স্বভাব [সম্পাদনা]

দিনের বেলা এই বাদুড় দলবেঁধে কোনো অন্ধকার গুহায় বিশ্রাম নেয়। এরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ গাছসহ অনেক উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। উড়ে যাওয়ার সময় এদের পাখায় কিছুটা শব্দ হয়।[২]

প্রজনন [সম্পাদনা]

এদের প্রজনন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। [২]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ টেমপ্লেট:IUCN2009.1
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ কুদুম গুহায় নতুন প্রজাতির বাদুড়, মনিরুল খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩০-০৮-২০১২ খ্রিস্টাব্দ।