পারমাণবিক ভর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পারমানবিক ভর থেকে ঘুরে এসেছে)
পারমাণবিক ভর হচ্ছে কোন মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর। পারমাণবিক ভরকে অনেকসময় একীভূত পারমানবিক ভর একক হিসেবেও প্রকাশ করা হয়। পদার্থের অণুর ক্ষেত্রও একই রকম সংজ্ঞা প্রদান করা যায়। তখন এটিকে আণবিক ভর নামে ডাকা হয়। কোন পদার্থের আণবিক ভর এর পরমাণুগুলোর পারমাণবিক ভর থেকে বের করা যায়। কোন পদার্থের একটি অনুতে অবস্থিত প্রতিটি পরমাণুর পারমাণবিক ভরকে ঐ অনুর রাসায়নিক সংকেতে নির্দেশিত পরমাণুগুলোর স্ব স্ব অনুপাত দ্বারা গুন করে গুনফলগুলোকে যোগ করলে ঐ অনুর আণবিক ভর পাওয়া যায়।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- সকল মৌলিক পদার্থের পারমাণবিক ভরের তালিকা
- IUPAC কর্তৃক প্রদত্ত আণবিক ভরের সংজ্ঞা
- Tutorial on the concept and measurement of atomic mass
- AME2003 Atomic Mass Evaluation from the National Nuclear Data Center
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |