পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (ইংরেজী:University of the Punjab; পাঞ্জাবী, উর্দু: جامعہ پنجاب) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর শহরে অবস্থিত। এটি পাকিস্তানের সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয় যা ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়।
পরিচ্ছেদসমূহ |
প্রতিষ্ঠার ইতিহাস [সম্পাদনা]
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত চতুর্থ বিশ্ববিদ্যালয় এটি যা ১৮৮২ সালে সিমলায় অনুষ্টিত একটি চুক্তির ফলে প্রতিষ্ঠা লাভ করে।
ক্যাম্পাস [সম্পাদনা]
এই বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে পুরো পাকিস্তান জুড়ে:
- আল্লামা ইকবাল ক্যাম্পাস: পুরাতন ক্যাম্পাস বলে পরিচিত।
- কায়েদ-এ-আজম ক্যাম্পাস: নতুন ক্যাম্পাস বলে পরিচিত।
- গুজরানওয়ালা ক্যাম্পাস:
- খানস্পুর ক্যাম্পাস:
- ঝিলম ক্যাম্পাস: ২০১২ সালে প্রতিষ্ঠিত।
প্রখ্যাত শিক্ষার্থীরা [সম্পাদনা]
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হতে অসংখ্য বিখ্যাত শিক্ষার্থী উচ্চ শিক্ষা সমাপান্তে দেশে-বিদেশে নান ক্ষেত্রে অবদান রাখছে। এই প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী পরবর্তীকালে নোবেল পুরস্কার জয় করেছেন; তারা হলেন: হর গোবিন্দ খোরানা এবং আব্দুস সালাম। এছাড়াও এখানকার অন্যান্য বিখ্যাত মিক্ষার্থীর মধ্যে রয়েছেন: ইউসুফ রাজা গিলানী, জাভেদ হাশমী, হামিদ মীর, চৌধুরী রহমত আলী প্রমুখ।