দিয়েগো বেলাসকেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিয়েগো বেলাসকেস
Diegovelazquezselfportrait.jpg
১৬৪৩ সালে আঁকা বেলাসকেসের আদ্ম পোর্ট্রেট। ইতালির ফ্লোরেন্সে অবস্থিতি উফিজি গ্যালারি থেকে।
জন্ম নাম দিয়েগো রোদ্রিগেস দে সিলবা ই বেলাসকেস
জন্ম জুন ৬, ১৫৯৯
সেভিল, স্পেন
মৃত্যু আগস্ট ৬, ১৬৬০ (৬১ বছর)
মাদ্রিদ, স্পেন
জাতীয়তা স্পেনীয়
কাজের এলাকা চিত্রকলা

দিয়েগো রোদ্রিগেস দে সিলবা ই বেলাসকেস (স্পেনীয় ভাষায়: Diego Rodríguez de Silva y Velázquez) (৬ই জুন, ১৫৯৯ - ৬ই আগস্ট, ১৬৬০) বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী। তিনি রাজা ফিলিপ ৪ এর রাজদরবারের প্রধান শিল্পী ছিলেন। সমসাময়িক বারোক যুগের ব্যক্তিস্বাতন্ত্রবাদী শিল্পী হিসেবে তিনি প্রসিদ্ধ, মূলত পোর্ট্রেট শিল্পে সিদ্ধি লাভ করেছিলেন। ঐতিহাসিক ও সাংস্কৃতিক বহু দৃশ্যকে ছবিতে ফুটিয়ে তোলার পাশাপাশি স্পেনের রাজ পরিবারের অনেকের পোর্ট্রেট এঁকেছেন বেলাসকেস। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় ব্যক্তিত্ব ও সাধারণ লোকের ছবি এঁকেছেন। তার শিল্পী ক্যারিয়ার চূড়ান্ত সফলতা লাভ করেছে লেস মেনিয়ান্সের (১৯৫৬) মাধ্যমে।

বহিঃসংযোগ [সম্পাদনা]