থের্মোপিলাইয়ের যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থের্মোপিলাইয়ের যুদ্ধ
মূল যুদ্ধ: the Greco-Persian Wars
Thermopylae ancient coastline large.jpg
The site of the battle today.
The road to the right is built on reclaimed land and approximates the 480BC shoreline.
সময়কাল August 7[১] or September 8-10,[২] 480 BC
অবস্থান Thermopylae, Greece
ফলাফল Persian victory.
অধিকৃত
এলাকার
পরিবর্তন
Persians gain control of Boeotia and march for Athens.
বিবদমান পক্ষ
Greek city-states Achaemenid Empire
নেতৃত্ব প্রদানকারী
Leonidas I  Xerxes I of Persia,
Mardonius,
Hydarnes
সৈন্য সংখ্যা
Totala
5,200+ (Herodotus)
7,400+ (Diodorus Siculus)
11,200 (Pausanias)
Total
~2,080,000 (Herodotus)[৩]
~80,000 (Ctesias)[৪]
~200,000b
প্রাণহানি ও ক্ষয়ক্ষতি
1,000 to 4,000[৫] ~20,000 (Herodotus)[৬]
a Numbers from the ancient Greek sources b Modern estimates

থের্মোপিলাইয়ের যুদ্ধ ছিল ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে উত্তর গ্রীসের থের্মোপিলাই (প্রাচীন গ্রিক ভাষা: Θερμοπύλαι থের্‌মোপ্যুলাই) নামক এক সঙ্কীর্ণ উপকূলীয় পথে গ্রিক ও পারসিকদের মধ্যে সংঘটিত যুদ্ধ। পারস্যের রাজা প্রথম খাশয়র্শ (প্রাচীন পারসিক ভাষা Xšayāršā খ্‌শায়ার্‌শা, আধুনিক ফার্সি ভাষা خَشایارشا بزرگ খ্যাশয়র্‌শ বোজ়োর্গ্‌) ৪৮০-৪৭৯ খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দখলের যে অভিযান চালান, এটি তারই অন্তর্গত প্রথম বড় যুদ্ধ। যদিও থের্মোপিলাইয়ের যুদ্ধে পারসিকরা জয়লাভ করে, এটি মূলত গ্রিকদের, বিশেষত স্পার্তার সৈন্য ও তাদের রাজা ১ম লেওনিদাসের, বীরত্বের জন্য বেশি পরিচিত।

ম্যারাথনের যুদ্ধের মতো থের্মোপিলাইয়ের যুদ্ধের বিবরণের জন্যও প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোদোতুসের রচনাই একমাত্র উৎস। খাশয়র্শ ১০ বছর আগে ম্যারাথনের যুদ্ধে পারসিকদের পরাজয়ের প্রতিশোধ চাচ্ছিলেন এবং একই সাথে গ্রিস দখল করে পারস্য সাম্রাজ্য বিস্তারও ছিল তাঁর লক্ষ্য। এমনকি থের্মোপিলাইয়ের যুদ্ধের আগেই তিনি শক্তি প্রদর্শন করে কিংবা কূটনৈতিক প্রক্রিয়ায় গ্রিসের এক বিরাট অংশ দখল করে ফেলেছিলেন। গ্রিসের বাকী জনতা স্পার্তা শহরের নেতৃত্বে থেসালীয় সীমান্ত পরিত্যাগ করে এবং এর পরিবর্তে থের্মোপিলাইয়ের পথে অবরোধ সৃষ্টি করে। পথটির একপাশে ছিল সুউচ্চ পর্বত আর আরেক পাশে সমুদ্র, এবং এটি ছিল উত্তর ও দক্ষিণ গ্রিসের মধ্যে সংযোগ স্থাপনকারী কৌশলগত একটি পথ। পারস্যের নৌবহরের আক্রমণ প্রতিহত করতে গ্রিকদের নৌবহর স্কিয়াথোস ও মূল ভূখণ্ডের মধ্যবর্তী সাগরে টহল দেওয়া শুরু করে।

হেরোদোতুসের দেওয়া পারসিক সৈন্যের সংখ্যা অবিশ্বাস্য। তাঁর মতে পারসিক বাহিনীতে ২৬ লক্ষ সৈন্য ছিল। অন্যদিকে গ্রিকরা ছিল ৬ থেকে ৭ হাজার। গ্রিক ও পারসিকদের মধ্যে তিন দিন যুদ্ধ চলে। কিন্তু পথটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধ করার মত অবস্থা কোন পক্ষেরই ছিল না। ২য় দিনে গ্রিকদের এক বিশ্বাসঘাতক এফিয়ালতেস খাশ'ইয়রশ'-কে একটি পার্বত্য পথের কথা বলে দেয়, যাতে পারসিকেরা দুই দিক থেকে গ্রিকদের আক্রমণ করতে পারে। ১০ হাজার দক্ষ পারসিক সেনার এক দল রাতের বেলা ঐ পথে রওনা দেয়। যখন গ্রিকদের মূল সেনাদল এর খবর পায়, তখন বেশির ভাগ গ্রিক পলায়ন করে। কিন্তু লেওনিদাসের অধীনে ৩০০ স্পার্তীয়, ৭০০ থেস্পীয় এবং ৪০০ থেবীয় সেনা রয়ে যায়। এরা সবাই পারসিকদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করতে থাকে। লেওনিদাস নিহত হন। বাকী গ্রিকরা একটি ছোট পাহাড়ের উপরে পালিয়ে যায়, যেখানে তাদেরকে পারসিকেরা জড়ো করে ও সবাইকে হত্যা করে।

পরাজয় নিশ্চিত জেনেও লেওনিদাস কেন পালিয়ে যাননি তার কারণ এখনও অজানা। সম্ভবত রণকৌশলগত কারণে তিনি এটি করেছিলেন, যাতে পারসিকের যুদ্ধে ব্যস্ত থাকে এবং অন্যান্য গ্রিকেরা সহজে পালিয়ে যেতে পারে। তবে স্পার্তার সেনাদের আত্মসম্মানবোধ ও মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করে যাবার গৌরবের অভিলাষও এর কারণ হতে পারে।

পারসিকেরা এই যুদ্ধে জয়লাভ করে আথেন্স শহর দখল করে ও ধ্বংস করে দেয়। কিন্তু ঐ বছরই সালামিসের যুদ্ধে গ্রিক নৌবহর পারসিকদের পরাজিত করে এবং গ্রীসে খাশ'ইয়র্‌শ'-এর সাম্রাজ্যবাদী অভিলাষের সমাপ্তি ঘটে।

[সম্পাদনা] গ্রন্থপঞ্জি

Lemprière, John (1862). A classical dictionary. 

Greswell, Edward (1827). Origines kalendariæ Hellenicæ. প্রকাশক: E. Duychinck, Collin & co. 

Paton, W.R. (Editor and Translator) (1918). The Greek Anthology. প্রকাশক: W. Heineman. 

Macan, Reginald Walter. Herodotus: The Seventh, Eighth & Ninth Books with Introduction and Commentary: Commentary on Herodotus, Histories, book 7, chapter 228. প্রকাশক: The Perseus Digital Library (Tufts University). pp. section 8. http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0038&query=commline%3D%231705। সংগৃহীত হয়েছে: 2007-10-18. 

Herodotus; George Rawlinson (Translator) (2005). The History of Herodotus: Polymnia. Greek Texts. প্রকাশক: Greek-Texts.com & Greece Http Ltd.. http://www.greektexts.com/library/Herodotus/Polymnia/eng/243.html। সংগৃহীত হয়েছে: 2007-10-19. 

Campbell, George (1889). The History of Herodotus: Translated into English: Vol. II. প্রকাশক: MacMillan and Co., Limited. 

Herodotus; John M. Marincola (Contributor); Aubrey de Sélincourt (Translator) (2003). The Histories. প্রকাশক: penguin group (usa). আইএসবিএন 9780140449082. 

Plutarch. Leonidas, Son of Anaxandridas. Moralia: Apophthegmata Laconica: as published in Vol. III of the Loeb Classical Library Edition, 1931. প্রকাশক: Bill Thayer. http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Plutarch/Moralia/Sayings_of_Spartans*/main.html। সংগৃহীত হয়েছে: 2007-10-26. 

Plutarch. Gorgo. Moralia: Apophthegmata Lacaenarum: as published in Vol. III of the Loeb Classical Library Edition, 1931. প্রকাশক: Bill Thayer. http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Plutarch/Moralia/Sayings_of_Spartan_Women*.html। সংগৃহীত হয়েছে: 2007-10-26. 

Bradford, Ernle (2004). Thermopylae: The Battle for the West. প্রকাশক: Da Capo Press. আইএসবিএন 0306813602. 

Cartledge, Paul (2006). Thermopylae: The Battle That Changed the World. প্রকাশক: The Overlook Press. (Woodstock, New York). আইএসবিএন 1585675660. 

Matthews, Rupert (2006). The Battle of Thermopylae: A Campaign in Context. প্রকাশক: Tempus Publishing. (Stroud, Gloucestershire, UK). আইএসবিএন 1862273251. 

Holland, Tom (2006). Persian Fire: The First World Empire and the Battle for the West. প্রকাশক: Doubleday. (New York). আইএসবিএন 0385513119. 

Bury, J. B.; Russell Meiggs (July 2000). A History of Greece to the Death of Alexander the Great (4th Revised সম্পাদিত). প্রকাশক: Palgrave Macmillan. 

Green, Peter (1996). The Greco-Persian Wars. প্রকাশক: University of California Press. আইএসবিএন 0520203135. 

  • Green, Peter; Greek History 480-431 B.C., the Alternative Version, University of Texas Press, (2006). p. 59 ISBN 0-292-71277-4
  • Lazenby, JF. The Defence of Greece 490–479 BC. Aris & Phillips Ltd., 1993 (ISBN 0-85668-591-7)
  • Ruskin, John (1894); “The Complete Works: Modern Painters: Volume the Fifth”।

Robinson, C.E. (2007). Hellas - A Short History of Ancient Greece. প্রকাশক: Pantheon Books. আইএসবিএন 1406766992. 

Merivale, J.K. (1833). From the Greek Anthology by the Late Rev. Robert Bland, and Others: A New Edition: Comprising the Fragments of Early Lyric Poetry, With Specimens of All the Poets Included in Meleager's Garland. প্রকাশক: Longman, Rees, Orme, Brown, Green, and Longman; and John Murray. 

Crawford, Osbert Guy Stanhope (1955). Said and Done: The Autobiography of an Archaeologist. প্রকাশক: Weidenfeld and Nicolson. 

  • Fehling, D. Herodotus and His "Sources": Citation, Invention, and Narrative Art. Translated by J.G. Howie. Arca Classical and Medieval Texts, Papers, and Monographs, 21. Leeds: Francis Cairns, 1989

Finley, Moses (1972). Introduction. Thucydides – History of the Peloponnesian War (translated by Rex Warner). প্রকাশক: Penguin. আইএসবিএন 0140440399. 

Pressfield, Steven (1998). Gates of Fire: An Epic Novel of the Battle of Thermopylae. প্রকাশক: Doubleday. pp. page 384. আইএসবিএন 0385492910. 

Golding, William (2002). The Hot Gates. The Sparta pages. http://uts.cc.utexas.edu/~sparta/topics/essays/academic/golding.htm। সংগৃহীত হয়েছে: 2007-10-20. 

Tegopoulos, G.; A. Phytrakis (1988). Elliniko Lexico (Greek Dictionary). প্রকাশক: Armonia. (Athens). 

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Lemprière, p. 10
  2. Greswell, p. 374
  3. Herodotus VII,186
  4. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; ctes নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  5. Herodotus VIII, 25
  6. Herodotus VIII, 24
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ