থিংভেৎলির
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| থিংভেৎলির জাতীয় উদ্যান | |
|---|---|
বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় নাম হিসাবে তালিকাভুক্ত |
|
| দেশ | |
| ধরন | সাংস্কৃতিক |
| মানদণ্ড | iii, vi |
| তথ্যসূত্র | ১১৫২ |
| ইউনেস্কো অঞ্চল | ইউরোপ ও উত্তর আমেরিকা |
| অভিলিখন ইতিহাস | |
| অভিলিখন | ২০০৪ (২৮তম সেশন) |
থিংভেৎলির (আইসল্যান্ডীয় ভাষায়: Þingvellir; Þing 'সংসদ', vellir 'সমভূমি') আইসল্যান্ডের একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে, থিংভাৎলাভাত্ন হ্রদের উত্তর উপকূলে অবস্থিত। ৯৩০ থেকে ১৭৯৮ সাল পর্যন্ত এটি আইসল্যান্ডের আইনসভা আলথিং-এর বাৎসরিক মিলনস্থল ছিল। বর্তমানে প্রাচীন ভবনগুলির সামান্যই অবশিষ্ট আছে। আইসল্যান্ডের অতীত ইতিহাস-বিজড়িত স্থানটিকে বর্তমানে একটি জাতীয় উদ্যানের মর্যাদা দেয়া হয়েছে।
১৯৪৪ সালের ১৭ই জুন এই থিংভেৎলিরেই আইসল্যান্ড প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা করা হয়। এছাড়াও এখানে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর গ্রীষ্মকালীন ছুটি কাটানোর আবাসস্থল আছে।