তিনডোরা কাঠবিড়ালি
| এই নিবন্ধটির উদাহরণ ও বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গি অনেকটাই প্রাথমিকভাবে একটি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করছে এবং কোনো বিশ্বজনীন বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়নি। অনুগ্রহ করে এই নিবন্ধটি উন্নয়ন করুন এবং আলাপ পাতায় এই সমস্যার আলোচনা করুন। |
|
||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে দুই প্রজাতির ডোরা কাঠবিড়ালি আছে। এদের একটি তিনডোরা কাঠবিড়ালি (Funambulus palmarum) বা Indian Palm Squirrel (Three-striped Palm Squirrel)। এদের পিঠের ওপর তিনটি সাদা ডোরা দাগ আছে।
২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাম্পাসে তিনটি তিনডোরা কাঠবিড়ালির দেখা পাওয়া গেছে (F. palmarum)। তবে ঢাকা চিড়িয়াখানা ও মিরপুর উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) তিনডোরা কাঠবিড়ালির দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান।
সুন্দরবন ছাড়া দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এলাকার অধিকাংশ জেলায়ই এদের দেখা যায়। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী জেলায় প্রায়ই এদের চোখে পড়ে।
এরা একাকী বা জোড়ায় চলে। প্রধানত ফল, বীজ, বাদাম, বাকল, পোকামাকড় ও খেজুরের রস খায়।[৩]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Nameer, P. O. & Molur, S. (2008). Funambulus palmarum. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 6 January 2009.
- ↑ Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). Family Sciuridae. in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd সম্পাদিত). প্রকাশক: The Johns Hopkins University Press. pp. 754–818. আইএসবিএন 0-8018-8221-4. OCLC 26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?s=y&id=12400001.
- ↑ "ডোরা কাঠবিড়ালি", সৌরভ মাহমুদ | তারিখ: ২৬-০৭-২০১০