ডেকালোগ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেকালোগ (পোলীয়: Dekalog; ইংরেজি নাম: The Decalogue) পোলীয় চলচ্চিত্র সিরিজ যা মূলত টেলিভিশন মিনিসিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পোলীয় পরিচালক ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কি। প্রতিটি ১ ঘণ্টা করে মোট ১০টি ছবির সমন্বয়ে ডেকালোগ গঠিত হয়েছে। প্রতিটি খণ্ড "টেন কমান্ডমেন্ট্স"-এর একটি কমান্ডমেন্টকে নির্দেশ করে। কমেন্ডমেন্টটির অর্থ উদ্ধার করার জন্যই খণ্ডটির কাহিনী আবর্তিত হয়। এই ছবিগুলোতে কমান্ডমেন্টের কাহিনীকে আধুনিক পোল্যান্ডের পটভূমিতে তুলে ধরা হয়েছে।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- The Decalogue — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Facets Multi-Media: The Decalogue (synopsis, images, interview)
- The Decalogue at the Arts & Faith Top100 Spiritually Significant Films list
- New York Review's in depth analysis of the series
- The Decalogue - রজার ইবার্ট
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |