জৈবজ্বালানী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জৈবজ্বালানী সাধারণত সাম্প্রতিক কালে মৃত জৈবিক পদার্থ, মূলত গাছপালা, থেকে উৎপাদিত কঠিন, তরল, অথবা গ্যাসীয় জ্বালানীকে বোঝান হয়। এটি জীবাশ্ম-জ্বালানীর থেকে আলাদা এই কারণে যে জীবাশ্ম-জ্বালানীর উৎপত্তি হয় সুদীর্ঘকাল আগে মৃত জৈবিক পদার্থ থেকে।
তাত্ত্বিকভাবে জৈবজ্বালানী যেকোনও জৈবিক কার্বন উৎস থেকে তৈরি করা যাবে। তবে এখনও পর্যন্ত মূলত সালোকসংশ্লেষণকারী গাছপালা এবং এই ধরনের গাছপালা থেকে উদ্ভূত পদার্থ জৈবজ্বালানী উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।