জর্জ এভারেস্ট
| জর্জ এভারেস্ট | |
|---|---|
এভারেস্টের স্থিরচিত্র |
|
| জন্ম | ৪ জুলাই, ১৭৯০ |
| মৃত্যু | ১ ডিসেম্বর, ১৮৬৬ |
| বাসস্থান | ক্রিকহোয়েল, ওয়েলস |
| জাতীয়তা | যুক্তরাজ্য |
| ক্ষেত্র | ভূগোল |
| যেজন্য পরিচিত | গ্রেট ট্রিগোমেট্রিক সার্ভে (ব্রিটিশ ভারত) |
কর্ণেল স্যার জর্জ এভারেস্ট (
/ˈiːvrɨst/; ইংরেজি ভাষায়ঃ George Everest; ৪ জুলাই, ১৭৯০ – ১ ডিসেম্বর, ১৮৬৬) ওয়েলসের জরীপকারক ও ভূগোলবেত্তা ছিলেন। এছাড়াও তিনি ১৮৩০ থেকে ১৮৪৩ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের সার্ভেয়ার-জেনারেল ছিলেন।
স্যার জর্জ সর্বাপেক্ষা জনপ্রিয় হয়ে আছেন দক্ষিণ ভারত থেকে নেপাল পর্যন্ত মধ্য বৃত্তাকৃতি গ্রেট ট্রিগোমেট্রিক সার্ভে বা বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ করে। এর দূরত্ব আনুমানিক ২৪০০ কিলোমিটার বা ১,৪৯১ মাইল। ১৮০৬ সালে উইলিয়াম ল্যাম্বটন এ জরীপকার্য শুরু করেন যা কয়েক দশক কাল পর্যন্ত স্থায়ী ছিল ও তা সম্পন্ন করে বেশ কৃতিত্বের সাক্ষর রাখেন।
১৮৬৫ সালে স্যার জর্জ এভারেস্টের নামানুসারে পর্বতের নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। কিন্তু এ নামকরণে তাঁর ঘোর আপত্তি ছিল। এন্ড্রু স্কট ওয়াহ নামীয় তাঁর স্থলাভিষিক্ত ব্যক্তি কর্তৃক এ পর্বতের জরীপ কার্য পরিচালিত হয়েছিল।
পরিচ্ছেদসমূহ |
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
গ্রীনিচে খ্রীষ্টধর্মে দীক্ষিত হন তিনি। ১৮১৮ সালে রাজকীয় সেনাবাহিনীতে কমিশন্ডপ্রাপ্ত হন। ১৮০৬ সালে কর্ণেল উইলিয়াম ল্যাম্বটনের সহকারী হিসেবে উপমহাদেশে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে কর্মে নিযুক্ত হন এভারেস্ট। ১৮২৩ সালে লেম্বটনের মৃত্যুর পর তিনি উত্তরাধিকারী হিসেবে ঐ পদে জরীপকার্য তদারক করেন। অতঃপর ১৮৩০ সালে অবিভক্ত ভারতের সার্ভেয়ার-জেনারেল পদে নিযুক্তি ঘটে তাঁর।
১৮৪৩ সালে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি যুক্তরাজ্যে বসবাস করতে থাকেন। সেখানে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৮৬১ সালে নাইট উপাধি লাভ করেন এবং ১৮৬২ সালে রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হন।
১৮৬৬ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন স্যার এভারেস্ট।[১] ব্রাইটনের নিকটবর্তী হোভের এন্ড্রু'জ চার্চে তাঁকে সমাহিত করা হয়। তাঁর ভ্রাতৃ কন্যা ম্যারি এভারেস্ট বুল বিখ্যাত গণিতজ্ঞ জর্জ বুলকে বিয়ে করেছিলেন।
এভারেস্ট উচ্চারণ [সম্পাদনা]
স্যার জর্জ এভারেস্টের গোত্রনামকে উচ্চারণ করা হয় /ˈiːvrɨst/।[২] পর্বতটি পরবর্তীতে তাঁর নামে নামাঙ্কিত করা হয় – মাউন্ট এভারেস্ট, সাধারণভাবে উচ্চারণ করা হয় /ˈɛvᵊrɨst/।[৩]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ FreeBMD.org.uk gives death age 76, Q4 1866, in the Kensington Registration District
- ↑ Claypole, Jonty (Director); Kunzru, Hari (Presenter). (2003). Mapping Everest. [TV Documentary]. London: BBC Television. http://www.bbc.co.uk/programmes/b0074phg.
- ↑ Everest, Mount – Definitions from Dictionary.com (Based on the Random House Unabridged Dictionary, © Random House, Inc. 2006)
আরও পড়ুন [সম্পাদনা]
- John Keay. 2000. The Great Arc. London: Harper Collins. ISBN 0-00-257062-9.
- J. R. Smith. 1999. Everest – The Man and the Mountain. Caithness: Whittles Publishing. ISBN 1-870325-72-9.
বহিঃসংযোগ [সম্পাদনা]
Chisholm, Hugh, ed. (1911). "Everest, Sir George". Encyclopædia Britannica (11th ed.). Cambridge University Press.