জন ফ্রাঙ্কেনহাইমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ফ্রাঙ্কেনহাইমার
[[File:|215px]]
জন্ম জন মাইকেল ফ্রাঙ্কেনহাইমার
কার্যকাল ১৯৪৮-২০০২
দাম্পত্য সঙ্গী ক্যারোলিন মিলার (১৯৫৪-১৯৬২)
ইভান্স ইভান্স (১৯৬৩-২০০২)

জন মাইকেল ফ্রাঙ্কেনহাইমার (ইংরেজি: John Michael Frankenheimer) (১৯ ফেব্রুয়ারি, ১৯৩০ – ৬ জুলাই, ২০০২) একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে দ্য মানচুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২), বার্ডম্যান অফ আলকাটরাজ (১৯৬২), দ্য ট্রেইন (১৯৬৪), এবং সেভেন ডেস ইন মে (১৯৬৪)।

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন [সম্পাদনা]

ফ্রাঙ্কেনহাইমারের জন্ম হয়েছিলো নিউ ইয়র্কের মালবা, কুইন্স-এ। তাঁর মা হেলেন মেরি (জন্মনাম শিডি) এবং বাবা ওয়াল্টার মার্টিন ফ্রাঙ্কেনহাইমার ছিলেন একজন স্টকব্রোকার।[১][২] ফ্রাঙ্কেনহাইমার ভেবেছিলেন অভিনেত্রী অ্যালি শিডির সাথে আত্নীয়তার সম্পর্ক আছে।[৩] ফ্রাঙ্কেনহাইমারের বাবা ছিলেন একজন জার্মান বংশদ্ভূত ইহুদি এবং মা ছিলেন একজন আইরিশ ক্যাথলিক। ফ্রাঙ্কেনহাইমার নিজেও একজন ক্যাথলিক হিসেবেই বেড়ে ওঠেন।[৪][৫] ১৯৫১ সালে তিনি ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে তাঁরা স্নাতক সম্পন্ন করেন। কোরিয়ান যুদ্ধে মার্কিন বিমান বাহিনীতে লেফটেন্যান্ট পদে কর্মকরত থাকাকালীন তাঁর চলচ্চিত্র নির্মাণের অভিষেক ঘটে। তিনি তখন বিমান বাহিনীর জন্য একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। পরবর্তীতে এটিই তার চলচ্চিত্র পরিচালনায় আগ্রহ জাগায় এবং সামরিক জীবনের শেষে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর নতুন পেশাজীবন শুরু করেন।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Moritz, Charles (1964). Current biography yearbook‎. H.W. Wilson Company. পৃ: 135.
  2. Hollywood director John Frankenheimer dies at 72
  3. Champlin, Charles; John Frankenheimer, Lisa Mitchell (1995). John Frankenheimer : a conversation‎. Riverwood Press. পৃ: 3.
  4. John Frankenheimer, 72; Director Was Master of the Political Thriller
  5. Issues raised by the career of US filmmaker John Frankenheimer

আরো পড়ুন [সম্পাদনা]

  • Mitchell, Lisa, Thiede, Karl, and Champlin, Charles (1995). John Frankenheimer: A Conversation With Charles Champlin (Riverwood Press). ISBN 978-1-880756-09-6.

বহিঃসংযোগ [সম্পাদনা]