গিলবার্ট অ্যাবট এ বেকেট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| গিলবার্ট অ্যাবট এ বেকেট Gilbert Abbott à Beckett |
|
|---|---|
| জন্ম | ৯ জানুয়ারি, ১৮১১ লন্ডন, ইংল্যান্ড |
| মৃত্যু | ৩০ আগস্ট, ১৮৫৬ (৪৫ বছর) বলনে- সুর-মার, ফ্রান্স |
| সমাধি | হাইগেট সিমেট্রি |
| জাতীয়তা | ইংরেজ |
| পেশা | আইনজীবী, হাস্যরসাত্মক লেখক |
গিলবার্ট অ্যাবট এ বেকেট (Gilbert Abbott à Beckett) (৯ জানুয়ারি, ১৮১১ – ৩০ অগস্ট, ১৮৫৬) ইংরেজ কৌতুক-কাহিনী রচয়িতা(হিউমারিস্ট)। জন্ম লন্ডনে। এক প্রাচীন উইল্টশায়ার পরিবারের সন্তান (তাঁর পরিবারবর্গ নিজেদের সেন্ট টমাস এ বেকেটের বংশধর বলে দাবি করত)। তিনি ওয়েস্টমিনিস্টার স্কুলে লেখাপড়া শেখেন এবং গ্রে’জ ইন-এর বারে ডাক পান।
আইনজীবী হিসেবে এ বেকেট খ্যাতিমান ছিলেন। পাশাপাশি হাস্যরসাত্মক লেখালিখিতেও তাঁর কম খ্যাতি ছিল না। মূলত পাঞ্চ পত্রিকায় তাঁর লেখাগুলি বিশেষ প্রসিদ্ধি অর্জন করে। তিনি নিজে উক্ত পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। তাঁর দু’টি সফলতম বই দ্য কমিক হিস্ট্রি অফ ইংল্যান্ড (১৮৪৭) ও দ্য কমিক হিস্ট্রি অফ রোম অবশ্য পাঞ্চ-এ প্রকাশিত হয়নি। দু’টি বইতেই অলংকরণের কাজ করেছিলেন জন লিচ। এ বেকেট পঞ্চাশটিরও বেশি নাটক লিখেছিলেন।[১]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ The Wordsworth Companion to Literature in English, edited by Ian Ousby, Wordsworth Editions Limited, London, 1994, p. 1