গিটার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গীটার বা গিটার একটি বহুল পরিচিত এবং প্রচলিত বাদ্যযন্ত্র। এটি মূলত তারের উপর নির্ভরশীল একটি বাদ্যযন্ত্র। মূলত গীটার তিন প্রকার। যেমনঃ
- স্প্যানিশ গিটার
- হাওয়াইয়ান গিটার
- বেস গিটার
[সম্পাদনা] বিবরণ
এসব গীটার এ্যাকোস্টিক এবং ইলেকট্রিক (বৈদ্যুতিক) দুরকমই হতে পারে। মূলত গীটার বলতে স্প্যানিশ গীটারকেই বোঝানো হয়, যাতে ফ্রেট থাকে এবং রিদম অথবা লীডের মাধ্যমে বাজাতে হয়।
হাওয়াইয়ান গীটারে স্প্যানিশ গীটারের মতো ফ্রেট থাকে না এবং একে রিদম দিয়ে বাজানো যায় না। এই গীটার বাজাতে হলে কোলের ওপর রেখে একটি স্টিলের তৈরি স্লাইড মেটালের মাধ্যমে বাজাতে হয়।
মূলত বেস গীটারের তারগুলো অন্যান্য গীটারের তুলনায় অনেক মোটা হয়ে থাকে। বেস গীটার দিয়ে সঙ্গীতের পটের অন্তরালে একটি গম্ভীর সুরের আবহ দেয়া হয়।
আধুনিক রক কিংবা মেটাল গান মূলত গীটারের উপর প্রতিষ্ঠিত।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- গিটার: ব্লুমিংডেল স্কুল অব মিউজিক
- সবচেয়ে পুরোনো ছয়-স্ট্রিং গিটার
- গিটারের বিজ্ঞান
- গিটারের আন্তর্জাতিক গবেষনা আর্কাইভ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |