| ক্রয়েৎসবের্গ |

Coat of arms |
|
|
Location of Kreuzberg in Berlin and Friedrichshain-Kreuzberg |
| প্রতিষ্ঠা |
১৯২০ |
| আয়তন |
| • মোট |
১০.৩৮ |
| উচ্চতা |
৫২ |
| জনসংখ্যা (2007-06-30) |
| • মোট |
১,৪৭,৮০৪ |
| • ঘনত্ব |
১৪,২৩৯ |
ক্রয়েৎসবের্গ (জার্মান: Kreuzberg) জার্মানির রাজধানী বার্লিন শহরের অত্যন্ত পরিচিত একটি এলাকা বা অর্টষ্টাইল (Ortsteil)। এটি ২০০১ সাল থেকে ফ্রিডরিশ্স্হাইন-ক্রয়েৎসবের্গ নামক বেৎসির্কের (Bezirk) অংশ। ক্রয়েৎসবের্গকে অনেক সময় দুইটি স্বতন্ত্র উপ-এলাকাতে ভাগ করা হয়। একটি হল এস্ও ৩৬, যেখানে বহু অভিবাসী এবং চরমপন্থীরা বাস করে, এবং অপরটি হল এস্ভে ৬১, যেখানে মূলত মধ্যবিত্ত পরিবারেরা বাস করে।[১] ১৯৭০-এর দশকের শেষ দিকে ক্রয়েৎসবের্গ তৎকালীন পশ্চিম বার্লিনের একটি প্রান্তিক ও অবহেলিত অঞ্চল ছিল।[২]। বর্তমানে এটি পুনঃএকত্রিত বার্লিনের মাঝখানে অবস্থিত একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে।[৩][৪] এই এলাকাতে অত্যন্ত উচ্চ হারে অভিবাসী এবং দ্বিতীয়-প্রজন্মের অভিবাসীরা বাস করে, যাদের বেশির ভাগই তুর্কি বংশোদ্ভূত। ২০০৬ সালের তথ্যানুযায়ী ক্রয়েৎসবের্গের ৩১.৬% লোকের জার্মান নাগরিকত্ব নেই। [৫] ক্রয়েৎসবের্গ সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে অনেকের কাছে আকর্ষণীয় হলেও এখানে বেকারত্বের হার অত্যন্ত বেশি এবং বার্লিনের সবচেয়ে দরিদ্র লোকদের বাস এখানে। [৬]
- ↑ http://www.time.com/time/magazine/article/0,9171,901030421-443145,00.html www.time.com Regine Wosnitza "Berlin on its wild site" 13 April 2003, retrieved on 2008-03-21
- ↑ Kreuzberg
- ↑ Berlin's culture club - CNN.com
- ↑ Kreuzbergs Retter : Textarchiv : Berliner Zeitung Archiv
- ↑ Verband Berlin-Brandenburgischer Wohnungsunternehmen e.V
- ↑ http://www.ifa.de/journal/rep2004_hall.htm retrieved on 2008-03-21