ক্যালাবি-ইয়ো বহুধা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ক্যালাবি-ইয়ো বহুধা হলো এক বিশেষ ধরনের বহুধা। গণিতের নানা শাখা যেমন: বীজগণিতীয় জ্যামিতি এবং তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে এর দেখা মেলে। বিশেষতঃ স্ট্রিং তত্ত্বে অনেকসময় স্থান-কালের বাড়তি মাত্রাগুলো (মোট ১০টি মাত্রার মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও সময় পরিচিত এই ৪টি বাদে বাকি ৬ টি) ষড়মাত্রিক ক্যালাবি-ইয়ো ম্যানিফোল্ডের আকারে থাকে বলে মনে করা হয়।
ধারণা করা হয় যে, ষড়মাত্রিক ক্যালাবি-ইয়ো বহুধার অন্তর্গত গহ্বর-এর সংখ্যার উপর মৌল-কণিকা গোত্রের সংখ্যা সরাসরিভাবে নির্ভর করে। যেহেতু এরকম গোত্রের সংখ্যা ৩, তাই ৩টি গহ্বরবিশিষ্ট ষড়মাত্রিক ক্যালাবি-ইয়ো ম্যানিফোল্ডগুলোই স্ট্রিং তত্ত্বে আকর্ষণীয় বলে বিবেচিত হয়ে থাকে।
এই বিশেষ বহুধার ধারণার প্রবক্তা ইউজেনিও ক্যালাবি ও শিং-টাং ইয়ো এর নামে এর নামকরণ করা হয়েছে।
[সম্পাদনা] উল্লেখসমূহ
ক্যালাবি-ইয়ো মুখ্যপাতা এটি একটি ইন্টার্যাক্টিভ উৎস যেখানে ক্যালাবি-ইয়ো বহুধা-এর অনেক উদাহরণের বর্ণনা দেয়া হয়েছে এবং যেসব ভৌত তত্ত্বে এগুলির আবির্ভাব ঘটে তাও উল্লেখিত হয়েছে।
| এই পদার্থবিজ্ঞান-সম্পর্কিত বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |