ক্যাকাটুয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ক্যাকাটুয়া | |
|---|---|
| শ্বেত কাকাতুয়া | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Psittaciformes |
| মহাপরিবার: | Cacatuoidea |
| পরিবার: | Cacatuidae |
| উপপরিবার: | Cacatuinae |
| গোত্র: | Cacatuini |
| গণ: | Cacatua Vieillot, 1817 |
| প্রজাতি | |
|
১১, নিবন্ধ দেখুন |
|
ক্যাকাটুয়া (Cacatuidae) কাকাতুয়া গোত্রের অন্তর্গত একটি গণ। মোট এগারটি প্রজাতি এ গণের অন্তর্গত। এসব প্রজাতি উত্তরে ফিলিপাইন থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত এবং পশ্চিমে ওয়ালাসিয়া থেকে পূর্বে সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব প্রজাতির দেহ প্রধানত সাদা ;কয়েকটি প্রজাতির দেহে গোলাপি ও হলুদ আভা থাকে। এদের চওড়া ঝুঁটি দেখা যায়। উপগণ ক্যাকাটুয়ার ঠোঁট কালো কিন্তু উপগণ লিকমেটিসের ঠোঁট ফ্যাকাসে। বর্তমানে এ গণের অন্তর্গত অধিকাংশ প্রজাতিই বিপদগ্রস্ত বলে বিবেচিত।
প্রজাতিসমূহ [সম্পাদনা]
গণ ক্যাকাটুয়া
- উপগণ ক্যাকাটুয়া – প্রকৃত সাদা কাকাতুয়া
- হলুদঝুঁটি কাকাতুয়া (ছোট সালফারঝুঁটি কাকাতুয়া নামেও পরিচিত), Cacatua (Cacatua) sulphurea (Gmelin, 1788)
- সালফারঝুঁটি কাকাতুয়া, Cacatua (Cacatua) galerita (Latham, 1790)
- নীলচক্ষু কাকাতুয়া, Cacatua (Cacatua) ophthalmica Sclater, 1864
- শ্বেত কাকাতুয়া, (ছত্রি কাকাতুয়া নামেও পরিচিত) Cacatua (Cacatua) alba (Müller, 1776)
- স্যামনঝুঁটি কাকাতুয়া, (মালাক্কার কাকাতুয়া নামেও পরিচিত) Cacatua (Cacatua) moluccensis (Gmelin, 1788)
- উপগণ লিকমেটিস – কোরেলা
- লম্বাঠুঁটি কোরেলা, Cacatua (Licmetis) tenuirostris (Kuhl, 1820)
- পশ্চিমের কোরেলা, Cacatua (Licmetis) pastinator (Gould, 1841)
- ছোট কোরেলা, Cacatua (Licmetis) sanguinea Gould, 1843
- গফিনের কোরেলা, Cacatua (Licmetis) goffiniana Roselaar and Michels, 2004[১]
- সলোমনের কাকাতুয়া, Cacatua (Licmetis) ducorpsii Pucheran, 1853
- লালপায়ু কাকাতুয়া, (ফিলিপাইনের কাকাতুয়া নামেও পরিচিত) Cacatua (Licmetis) haematuropygia (Müller, 1776)
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Roselaar CS, Michels JP (2004)। "Systematic notes on Asian birds. 48. Nomenclatural chaos untangled, resulting in the naming of the formally undescribed Cacatua species from the Tanimbar Islands, Indonesia (Psittaciformes: Cacatuidae)"। Zoologische Verhandelingen 350: 183–96। http://www.repository.naturalis.nl/document/43942। সংগৃহীত 5 December 2009।
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ক্যাকাটুয়া |