ওয়ান্টেড (২০০৮-এর চলচ্চিত্র)
| ওয়ান্টেড | |
|---|---|
| পরিচালনা | তিমুর বেকমামবেতভ |
| প্রযোজনা | মার্ক প্ল্যাট জ্যাসন নেটার জিম লেমলি |
| চলচ্চিত্ররূপ | ক্রিস মরগ্যান মাইকেল ব্র্যান্ডিট ডেরেক হ্যাস |
| শ্রেষ্ঠাংশে | জেমস ম্যাকঅ্যাভয় অ্যাঞ্জেলিনা জোলি মরগ্যান ফ্রিম্যান কমন থমাস ক্রেটশ্চম্যান টেরেন্স স্ট্যাম্প |
| সঙ্গীত | ড্যানি এল্ফম্যান |
| চিত্রগ্রহণ | মিশেল অ্যামুন্ডসন |
| সম্পাদনা | ডেভিড ব্রেনার |
| স্টুডিও | স্পাইগ্লাস এন্টারটেইনমেন্ট |
| বিপণন | ইউনিভার্সাল পিকচার্স |
| মুক্তির তারিখ | যুক্তরাজ্য ২৫ জুন, ২০০৮ যুক্তরাষ্ট্র ২৭ জুন, ২০০৮ অস্ট্রেলিয়া ৩১ জুলাই, ২০০৮ |
| দৈর্ঘ্য | ১১০ মিনিট[১] |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| বাজেট | ৫২৫ কোটি টাকা |
| সর্বমোট আয় | ২,৩৯২ কোটি টাকা |
| উত্তরসূরী | ওয়ান্টেড ২ |
ওয়ান্টেড (ইংরেজি ভাষায়: Wanted) ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। মূলত মার্ক মিলারের লেখা কমিক বই ওয়ান্টেড-এর ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। এর পরিচালনায় ছিলেয় তিমুন বেকমামবেতভ, এবং শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন, জেমস ম্যাকঅ্যাভয়, অ্যাঞ্জেলিনা জোলি, মরগ্যান ফ্রিম্যান, থমাস ক্রেটশ্চম্যান, টেরেন্স স্ট্যাম্প প্রমুখ। ছবিটিতে দেখা যায়, ওয়েসলি গিবসন একজন হতাশা চাকুরে যিনি একদিন আবিস্কার করেন যে, তার বাবা একজন গোপন হত্যাকারী ছিলেন। এরপর বাবার পেশাকে অনুসরণ করে তিনিও একজন গোপন খুনী হিসেবে দ্য ফ্র্যাটার্নিটি-তে যোগদান ও কাজ করা শুরু করেন।
ছবিটির কাজ শুরু হয় এপ্রিল ২০০৭-এ। ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রে ছবিটির মূল কাজ হয়, পরে আনুষাঙ্গিক কাজগুলো হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে। ২৫ জুন, ২০০৮, এবং ২৭ জুন, ২০০৮-এ চলচ্চিত্রটি যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের দৃষ্টিতে ও ব্যবসায়িক, উভয় ক্ষেত্রেই সফলতা লাভ করে। ২০০৯ সালের ২২ জানুয়ারি ছবিটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করে। দুটি ক্ষেত্রের জন্য এটি মনোনীত হয়; একটি হচ্ছে, সেরা শব্দ সম্পাদনা ও অপরটি হচ্ছে সেরা শব্দ মিশ্রণ।
ছবিটি পরবর্তী ধারবাহিক পর্ব ওয়ান্টেড ২-এর চিত্রধারণের কাজ বর্তমানে চলমান।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Wanted at the BBFC. প্রকাশক: British Board of Film Classification. 2008-06-16. http://www.bbfc.co.uk/website/Classified.nsf/e8ea0df3a881175480256d58003cb570/10794351c71be5d58025746a0059017e?OpenDocument। সংগৃহীত হয়েছে: 2008-06-24.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- ওয়ান্টেড (২০০৮-এর চলচ্চিত্র) — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ওয়ান্টেড — অলমুভিজ
- ওয়ান্টেড — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- ওয়ান্টেড — মেটাক্রিটিক
- ওয়ান্টেড — রটেন টম্যাটোস
- Wanted Review