ওয়াও! সংকেত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াও! সংকেত (ইংরেজি ভাষায়: Wow! signal) একটি সরু পরিসরের বেতার সংকেত। অধ্যাপক জেরি আর. এহমান ১৯৭৭ সালের ১৫ আগস্ট তারিখে ওহিও স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার বেতার দূরবীক্ষণ যন্ত্র থেকে এটি চিহ্নিত করেন।[১] এই সংকেতটি সবার দৃষ্টি কেড়ে নিয়েছিলো, কারণ এতে বহির্জাগতিক প্রাণের সম্ভাবনা দেখা দিয়েছিলো। এই ধরণের সংকেত সৌরজগতের ভিতর থেকে আসার কথা নয়। এটি ৭২ সেকেন্ড ধরে বিরাজমান ছিল কিন্তু এরপর এই সংকেতটি আর পাওয়া যায়নি। এটি সেটি প্রকল্পের একটি বড় সাফল্য।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ "Aliens Found In Ohio? The 'Wow!' Signal", by Robert Krulwich, NPR, May 29, 2010
[সম্পাদনা] বহিঃসংযোগ
- জে. আর. এহমান (১৯৯৭)। দ্য বিগ এয়ার ওয়াও! সংকেত - ২০ বছর পরে আমরা এ সম্বন্ধে কি জানি এবং কি জানিনা
- Location on Google Sky
- Location on YourSky