এসআর-৭১ ব্ল্যাকবার্ড
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এআর-৭১ ‘ব্ল্যাকবার্ড’ | |
|---|---|
| ১৯৯৪ সালে, ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার ওপরে উড্ডয়ন প্রশিক্ষণকালীন একজন এসআর-৭১বি ট্রেইনার। প্রশিক্ষণদাতা দ্বিতীয় ককপিটে উপবিষ্ট। | |
| ভূমিকা | কৌশলগত গোয়েন্দাবিমান |
| নির্মাতা | লকহিড স্কাঙ্ক ওয়ার্কস |
| নকশা | ক্লেয়ারেন্স ‘কেলি’ জনসন |
| ১ম উড্ডয়ন | ২২ ডিসেম্বর, ১৯৬৪ |
| সূচনা হয়েছে | ১৯৬৬ |
| অবসর নিয়েছে | ১৯৯৮ |
| প্রাথমিক ব্যবহারকারী |
ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স নাসা |
| সর্বমোট উৎপাদন সংখ্যা |
৩২ |
| যে মডেল থেকে তৈরিকৃত |
লকহিড এ-১২ |
লকহিড এসআর-৭১ (ইংরেজি: Lockheed SR-71) হচ্ছে একটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন, দূর পাল্লার, ম্যাক ৩ মাত্রার কৌশলগত গোয়েন্দা বিমান। এটি তৈরি করা হয়েছে লকহিড এ-১২ ও ওয়াইএফ-১২ সংস্করণদুটির উন্নয়নের মাধ্যমে। বিমানটি নির্মাণ প্রতিষ্ঠান লকহিড শ্রাঙ্ক ওয়ার্কস এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কালো প্রকল্পের আওতায়। দূর্ভাগ্যজনকভাবে এই বিমানটির নামকরণ করা হয় ব্ল্যাকবার্ড, এবং এর আরোহীদের কাছে এটি হাবু নামে পরিচিত। হাবু হচ্ছে ওকিনাওয়ান প্রজাতির পিট ভাইপার গোত্রীয় একটি সাপের নাম।[১] এই বিমানটির বিভিন্নরকম নকশা প্রণয়নের দায়িত্বে ছিলেন ক্লেয়ারেন্স জনসন। এই বিমানটির অন্যতম বৈশিষ্ট্য উচ্চগতি ও নিয়ন্ত্রণ কৌশল, এবং এজন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য কোনো মিসাইল এই বিমানের দিকে ধাবিত হলে স্ট্যান্ডার্ড ইভেশন অ্যাকশনের দ্বারা তাৎক্ষণিকভাবে এর গতিবৃদ্ধি ঘটে এবং মিসাইলের হাত থেকে নিজেকে রক্ষা করে। ১৯৬৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মোট ৩৪ বছর এই বিমান কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রকল্পের আওতায় মোট ৩২টি বিমান নির্মিত হলেও বিভিন্ন দূর্ঘটনায় মোট ১২টি বিমান ক্ষতিগ্রস্থ হয়, কিন্তু কোনোটিই শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয় নি। ১৯৭৬ থেকে এখন পর্যন্ত আকাশে বিমান চালকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম বিমানগুলোর মাঝে এটিই সবচেয়ে দ্রুতগামী বিমান।[২][৩] পূর্বে এই রেকর্ডটি ছিলো লকহিডের পূর্ববর্তী সংস্করণ ওয়াইএফ-১২-এর।