এক্সেপশন ব্যবস্থাপনা
এক্সেপশন ব্যবস্থাপনা (ইংরেজি: Exception handling) হলো কম্পিউটার বিজ্ঞানে, এক্সেপশন ব্যবস্থাপনা করে প্রোগ্রামকে সচল রাখার প্রক্রিয়াবিশেষ। এক্সেপশন বলতে বোঝায় এমন একটি ঘটনা যা একটা প্রোগ্রামের স্বাভাবিকভাবে চলাকে ব্যাহত করে। উদাহরণস্বরূপ প্রোগ্রামের কোনো পর্যায়ে কোনো সংখ্যাকে ০ দিয়ে ভাগ করলে এক্সেপশন তৈরি হয়। এক্সেপশন তৈরি হলে প্রোগ্রাম যাতে বন্ধ না হয়ে যায় সে জন্য প্রোগ্রামিং ভাষায় কিছু এক্সেপশন ব্যবস্থাপনার ব্যবস্থা থাকে। এ ব্যবস্থাপনা একেক ভাষার জন্য একেকভাবে কাজ করে।
সি, সি++, সি#, ডি, জাভা, পিএইচপি, পাইথন, প্রোলগ, ডট নেট, প্যাস্কেল, রুবি, অ্যাকশন স্ক্রিপ্টসহ বেশিরভাগ প্রোগ্রামিং ভাষায় এক্সেপশন ব্যবস্থাপনা আছে। এসব ভাষায় এক্সেপশন তৈরি হলে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাক থেকে যে ফাংশন এক্সেপশন তৈরি করেছে সেটাকে খুজে বের করা হয় এবং প্রোগ্রামের নিয়ন্ত্রণ সেখানে নিয়ে যাওয়া হয়। তবে কমন লিস্প (Common Lisp) এভাবে স্ট্যাকে না খুঁজে স্বাভাবিকভাবে প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যায়.[১]।
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |