ইয়োসেফ ফন ফ্রাউনহোফার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইয়োসেফ ফন ফ্রাউনহোফার (জার্মান: Joseph von Fraunhofer) (মার্চ ৬, ১৭৮৭ - জুন ৭, ১৮২৬) একজন জার্মান আলোকবিজ্ঞানী। তিনি আলোকবিজ্ঞানের উল্লেখযোগ্য কিছু বিষয় আবিষ্কার করেন। এর মধ্যে রয়েছে ফ্রাউনহোফার অপবর্তন এবং ফ্রাউনহোফার রেখা। মাত্র এগারো বছর বয়সে এতীম হয়ে যাওয়া এই বিজ্ঞানী চশমা তৈরির কারখানার একজন চশমা নির্মাতা ছিলেন মাত্র।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
ফ্রাউনহোফার জার্মানির বাভারিয়া প্রদেশের অন্তর্গত স্ট্রাউবিং নামক স্থানে ১৭৮৭ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র ১১ তখনই তার বাবা-মা দুজন মারা যায়। এরপর তিনি Philipp Anton Weichelsberger নামক কোম্পানিতে লেন্স এবং আয়না তৈরির উপর একটি প্রবেশিকা কোর্স সম্পন্ন করেন। এই কোর্সের বদৌলতে মিউনিখের একটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরির কারখানায় তিনি চাকরি পান।