ইন্সে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইন্সে (ফরাসি: INSÉÉ; আ-ধ্ব-ব: [inse]) তথা আঁস্তিতু নাসিওনাল দ্য লা স্তাতিস্তিক এ দেজেতুদ একোনমিক (ফরাসি ভাষায়: Institut National de la Statistique et des Études Économiques) পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা-সংক্রান্ত ফ্রান্সের জাতীয় ইন্সটিটিউট। এটি ফরাসি অর্থনীতি ও সমাজের উপর পর্যায়ক্রমিকভাবে জাতীয় শুমারি পরিচালনা করে তথ্য সংগ্রহ করে ও এগুলি প্রকাশ করে থাকে। এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বর্তমানে এটি ইউরোপীয় পরিসাংখ্যিক ব্যবস্থা ইউরোস্ট্যাট-এর ফরাসি শাখা। ইন্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এর আগে ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভিশি শাসনামলে একটি জাতীয় পরিসংখ্যান সেবা (SNS) প্রতিষ্ঠা করা হয়েছিল।
জঁ-ফিলিপ কতি ২০০৭ সাল থেকে ইন্সের বর্তমান পরিচালক।