ইকারোস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গ্রিক পুরাণে, ইকারোস (প্রাচীন গ্রিক ভাষায়: Ἴκαρος ইকারোস্) ছিল দাইদালোসের পুত্র এবং ইয়াপুক্সের ভাই। সে ও তার পিতা দাইদালোস যখন পিঠে মোম দিয়ে পাখা লাগিয়ে উড়ে পালিয়ে যাচ্ছিল তখন সে দাইদালোসের নির্দেশ না মেনে আকাশের খুব উচুঁ দিয়ে উড়ছিল। ফলে সূর্যের তাপে মোম গলে ইকারোসের পাখাজোড়া খসে গেল এবং সাগরে পড়ে সে ডুবে মারা গেল। দাইদালোস যখন দেখলো ইকারোস তার পেছনে নেই তখন সে বুঝল যে ইকারোস তার নির্দেশ অমান্য করেছে এবং সাগরে ডুবে মারা গেছে। পরে দাইদালোস তার পুত্রের লাশ সমাহিত করে।
| এই পুরাণ বিষয়ক নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |