আসুয়েরো উপদ্বীপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আসুয়েরো উপদ্বীপ (স্পেনীয় ভাষায়: Península de Azuero পেনিন্সুলা দে আসুয়েরো) পানামার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যা দক্ষিণ দিকে প্রসারিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেছে। এর পূর্বে পানামা উপসাগর এবং পশ্চিমে মোন্তিহো উপসাগর। পূর্ব-পশ্চিমে এর দৈর্ঘ্য ১০০ কিমি এবং উত্তর-দক্ষিণে ৯০ কিমি।
চিত্রে এবং লাস তাবলাস এখানকার প্রধান শহর। শহরগুলি সড়কপথের মাধ্যমে আন্তঃআমেরিকান মহাসড়কের সঙ্গে সংযুক্ত। লাস তাবলাস শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৯৩৫ মিটার উঁচু কানাহাগুয়া পর্বত এখানকার সর্বোচ্চ বিন্দু।