আনেমোই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণে, বায়ুর চারজন দেবতাকে সমষ্টিগতভাবে আনেমোই (প্রাচীন গ্রিক ভাষায়: Ἄνεμοι আনেমোই অর্থাৎ "বায়ু") বলা হয়। সংক্ষেপে, বোরেয়াস - উত্তর বায়ু ও শীতকালের ঠান্ডা বাতাস, নোতুস - দক্ষিণ বায়ু ও গ্রীষ্মকাল ও শরতকালের ঝড়ো বাতাস, জেফাইরুস - পশ্চিমা বায়ু ও বসন্তকালের মৃদুমন্দ বাতাস ও এউরুস - পূর্ব বায়ুর দেবতা। এরা সবাই টাইটান দেবতা আস্ত্রাইয়ুস ও ঊষাদেবী এয়সের সন্তান।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] বোরেয়াস

বোরেয়াস হল উত্তর বায়ু ও শীতকালের ঠান্ডা বাতাসের দেবতা।

[সম্পাদনা] আকুইলো

রোমান পুরাণ অনুসারে বোরেয়াসের সমকক্ষ দেবতা হল আকুইলো

[সম্পাদনা] নোতুস

নোতুস হল দক্ষিণ বায়ু ও গ্রীষ্মকাল ও শরতকালের ঝড়ো বাতাসের দেবতা।

[সম্পাদনা] আউস্তের

রোমান পুরাণ অনুসারে নোতুসের সমকক্ষ দেবতা হল আউস্তের

[সম্পাদনা] জেফাইরুস

জেফাইরুস হল পশ্চিমা বায়ু ও বসন্তকালের মৃদুমন্দ বাতাসের দেবতা।

[সম্পাদনা] ফাভোনিউস

রোমান পুরাণ অনুসারে জেফাইরুসের সমকক্ষ দেবতা হল ফাভোনিউস

[সম্পাদনা] এউরুস

এউরুস হল পূর্ব বায়ুর দেবতা।

[সম্পাদনা] ভুল্তুর্নুস

রোমান পুরাণ অনুসারে এউরুসের সমকক্ষ দেবতা হল ভুল্তুর্নুস

[সম্পাদনা] গৌণ বায়ুদেবতাগণ

উপরিউক্ত চারজন দেবতা ছাড়াও আরও চারজন গৌণ বায়ুদেবতা রয়েছে। এরা হল - কাইকিউস, আপেলিওতেস, স্কিরনলিভাস

কাইকিউস ছিল উত্তর-পূর্ব বায়ুর গ্রিক দেবতা। রোমানরাও তাকে কাইকিউস বলত।
আপেলিওতেস ছিল দক্ষিণ-পূর্ব বায়ুর গ্রিক দেবতা। তার রোমান সমকক্ষ দেবতার নাম সুব্সোলানুস
স্কিরন ছিল উত্তর-পশ্চিম বায়ুর গ্রিক দেবতা। তার রোমান সমকক্ষ দেবতার নাম কাউরুস বা কোরুস
লিভাস ছিল দক্ষিণ-পশ্চিম বায়ুর গ্রিক দেবতা। তার রোমান সমকক্ষ দেবতার নাম আফ্রিকুস

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ