আদিয়ামান প্রদেশ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| তুরস্কে আদিয়ামান প্রদেশ-এর অবস্থান | |
|---|---|
| প্রাথমিক তথ্যাবলি | |
| অঞ্চল: | Southeastern Anatolia Region, Turkey |
| আয়তন: | ৭,৬১৪ (km²) |
| মোট জনসংখ্যা | ৬৭৭,৫১৮ TurkStat 2007 (est) |
| লাইসেন্স প্লেট কোড: | ০২ |
| এরিয়া কোড: | 0৪১৬ |
| সরকারী ওয়েবসাইট | http://www.adiyaman.gov.tr |
আদিয়ামান প্রদেশ তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশ। ১৯৫৪ সালে এই প্রদেশটি সৃষ্টি করা হয় এবং এটি আগে মালাতিয়া প্রদেশের একটি অংশ ছিল। আদিয়ামান প্রদেশের আয়তন ৭,৬১৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৬৭৭,৫১৮। ১৯৯০ সালে প্রদেশটির জনসংখ্যা ছিল ৫১৩,১৩১। এই প্রদেশের রাজধানী আদিয়ামান।
বহুকাল পূর্বে থেকে এই প্রদেশে জনবসতি স্থাপিত হয়েছিল এবং অনেক সভ্যতা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। একারণে প্রদেশটিতে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে যা পর্যটক আকর্ষণ করে। নেমরুদ দায়ি নামে একটি পবিত্র স্থান এখানে রয়েছে এবং এটিই এ অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ। আতাতুর্ক জলাধারের একটি বৃহৎ অংশ এই প্রেদেশ উপস্থিত। সেচ ও কৃষিখাতে বিপুল বিনিয়োগের ফলে এই অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে অর্থনৈতিকভাবে আদিয়ামান প্রদেশ তুরস্কের অন্যতম পশ্চাৎপদ প্রদেশ।
জেলা [সম্পাদনা]
আদিয়ামান প্রদেশ ৯টি জেলায় বিভক্ত:
- আদিয়ামান (প্রাদেশিক রাজধানী)
- বেসনি
- চেলিখান
- গেরগের
- গোলবাসি
- কাহতা
- সামসাত
- সিনজিক
- তুত