আঙ্গারা নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| আঙ্গারা নদী | |
|---|---|
| উৎস | বৈকাল হ্রদ |
| মোহনা | ইয়েনিসেই নদী |
| অববাহিকার দেশ | রাশিয়া, মঙ্গোলিয়া |
| দৈর্ঘ্য | ১,৭৭৯ কিমি |
| উত্সের উচ্চতা | ৪৫৬ মি |
| গড় নিষ্কাশন | ১২০ ঘনকিমি/বছর |
আঙ্গারা নদী (রুশ: Ангара́) রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাংশের একটি নদী। এটি বৈকাল হ্রদের দক্ষিণ-পশ্চিম অংশে উৎপত্তি লাভ করেছে। এটি উত্তর দিকে ইর্কুট্স্ক শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে কেজমা পর্যন্ত গিয়ে পশ্চিম দিকে বাঁক নিয়েছে এবং ইয়েনিসেইস্কের কাছে ইয়েনিসেই নদীর সাথে মিলিত হয়েছে। আঙ্গারা নদীটি প্রায় ১,৭৭৯ কিলোমিটার দীর্ঘ। এর প্রস্থ ৪৮৫ থেকে ২৭৪০ মিটার পর্যন্ত হতে পারে। এর প্রায় পুরোটাই নৌপরিবহনের উপযোগী। নদীটির উপরে অনেকগুলি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে, যেগুলি থেকে ইর্কুটস্ক শিল্প এলাকাতে বিদ্যুৎশক্তি সরবরাহ করা হয়।